সিএমপির চান্দগাঁও থানায় অনুষ্ঠিত হলো ‘বিদায় ও বরণ অনুষ্ঠান’

thai foods

খাসখবর প্রতিবেদক, চট্টগ্রাম ডেস্ক: সিএমপির চান্দগাঁও থানার বিদায়ী অফিসার ইনচার্জ (ওসি) মো. মঈনুর রহমান (সদ্য এএসপি পদে পদোন্নতি প্রাপ্ত) ও নবাগত ওসি মো. খাইরুল ইসলামকে বরণ উপলক্ষে এক মনোজ্ঞ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

thai foods

১ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) রাতে থানা মিলনায়তনে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন থানার ওসি খাইরুল ইসলাম।

চান্দগাঁও থানা আয়োজিত বিদায় ও বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিএমপির
উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার
মো: মোখলেসুর রহমান।

বিদায়-বরণ উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানে
বিদায়ী ও নবাগত অতিথিকে ফুল, উপহার সামগ্রী তুলে দেন উপ-পুলিশ কমিশনার
মো: মোখলেসুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উত্তর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আরাফাতুল ইসলাম, চান্দগাও জোনের সহকারী পুলিশ কমিশনার মো: বিল্লাল হোসেন পিপিএম, বায়েজিদ জোনের সহকারী পুলিশ কমিশনার বেলায়েত হোসেন।

চান্দগাঁও থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মনিবুর রহমানের সঞ্চালনায় বিদায় ও বরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, টি আই (মোহরা) মোশাররফ হোসেন, মোহরা পুলিশ বক্সের ইনচার্জ এসআই মোঃ আশরাফ হোসেন, এএসআই শাহ আলম, কনস্টেবল শফিকুল ইসলাম।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন থানার অপারেশন অফিসার এসআই মো. নুরুল ইসলাম।

আলোচনা সভা শেষে নৈশ ভোজের আয়োজন করা হয়।

খখ/মো মি

আগেবগুড়া-৪ আসনে মাত্র ৮৩৪ ভোটের ব্যবধানে হেরে গেলেন হিরো আলম
পরেদেশের প্রথম পাতাল মেট্রোরেল নির্মাণকাজের উদ্বোধন