চন্দনাইশে নার্সকে যৌন নিপীড়ন, গ্রেপ্তার হলো লেগুনা চালক

thai foods

খাসখবর প্রতিবেদক, চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রামের চন্দনাইশ থানা পুলিশ বাসায় ফেরার পথে এক নার্সকে যৌন নিপীড়নের অভিযোগে লেগুনা চালককে গ্রেপ্তার করেছে।

thai foods

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে দোহাজারী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড পূর্ব দোহাজারীর আনছর আলীর পরিত্যক্ত খামার এলাকায় এ ঘটনা ঘটে।

শনিবার (৪ ফেব্রুয়ারি) ভুক্তভোগী ওই নার্স থানায় লিখিত অভিযোগ করলে অভিযুক্ত লেগুনা চালককে গ্রেপ্তার করে পুলিশ।

অভিযুক্ত লেগুনা চালকের নাম আব্দুর রহিম কালু। কালু চন্দনাইশের পূর্ব দোহাজারীর বাবু খান বাড়ির মৃত আক্কুর আলীর ছেলে।

এব্যাপারে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, লেগুনা চালক আব্দুর রহিম কালু’র বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগে এক নার্স বাদী হয়ে শনিবার সকালে থানায় একটি মামলা করেন। এরপর তাৎক্ষণিক অভিযান চালিয়ে ওই চালককে গ্রেপ্তার করি।

পুলিশ জানায়, ভুক্তভোগী নার্স শাওরিন আফ্রিদা অপি (২০) দোহাজারী পৌর এলাকায় একটি বেসরকারি হাসপাতালে কর্মরত। এক সহকর্মীকে সঙ্গে নিয়ে লেগুনায় করে বাড়ি ফিরছিলেন তিনি। তার সহকর্মী গন্তব্যে নেমে যাওয়ার পর অর্ধেক পথে তাকে নামিয়ে দেয় লেগুনা চালক। এনিয়ে বাদানুবাদ হলে নার্স অপিকে নানাভাবে যৌন নিপীড়ন করে লেগুনা চালক আব্দুর রহিম কালু। ওইসময় এক রিকশাচালক ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে। শনিবার সকালে ভুক্তভোগী ওই নার্স এ ঘটনায় লিখিত অভিযোগ করে। পরে থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত লেগুনা চালককে গ্রেপ্তার করে।

খখ/মো মি

আগে“তথ্য-প্রযুক্তিনির্ভর, দক্ষ, যুগোপযোগী ও জনবান্ধব রাজস্ব প্রশাসন গড়ে তুলতে কাজ করছে সরকার”- প্রধানমন্ত্রী
পরে“বিএনপি আমাদের খোঁচা দিয়েছে, আমরা জ্বলে উঠেছি”-ড. হাছান মাহমুদ