কাপাসগোলা সিটি কর্পোরেশন মহিলা কলেজ’র বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

thai foods

খাসখবর প্রতিবেদক, চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর চকবাজার এলাকায় অবস্থিত ‘কাপাসগোলা সিটি কর্পোরেশন মহিলা কলেজ’র বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে।

thai foods

আজ রোববার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় কলেজ প্রাঙ্গনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন ১৬নং চকবাজার ওয়ার্ড কাউন্সিলর নুর মোস্তফা টিনু।

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ নুর বানু চৌধুরী।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১৬নং চকবাজার ওয়ার্ডের কাউন্সিলর নুর মোস্তফা টিনু।

এতে বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা ওয়ার্ডের কাউন্সিলর রুমকি সেনগুপ্তা।

কলেজের সহকারী অধ্যাপক অপরাজিতা বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কলেজের গভর্নিং বডির সদস্য ও অভিভাবক প্রতিনিধি মো. ইকবাল আলী নেওয়াজ, মো আবুল কালাম, সহকারী অধ্যাপক তাহমিনা আক্তার, মো. এনামুল হক।

খখ/মো মি

আগেভূমিকম্পে তুরস্ক-সিরিয়ায় নিহতের সংখ্যা ছাড়ালো ৩৩ হাজার
পরেএবছর একুশে পদক পাচ্ছে ১৯ গুণী ব্যক্তি ও ২ প্রতিষ্ঠান