এবছর একুশে পদক পাচ্ছে ১৯ গুণী ব্যক্তি ও ২ প্রতিষ্ঠান

thai foods

খাসখবর সাহিত্য সংস্কৃতি ডেস্ক: বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় এ বছর ১৯ ব্যক্তি ও দুই প্রতিষ্ঠান একুশে পদক পাচ্ছেন। সংস্কৃতি মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার (১২ ফেব্রুয়ারি) এ তথ্য জানানো হয়।

thai foods

ভাষা আন্দোলনে একুশে পদকপ্রাপ্তরা হলেন খালেদা মনযুর-ই খুদা, বীর মুক্তিযোদ্ধা এ কে এক শামসুল হক (মরণোত্তর), হাজী মো. মজিবর রহমান।

শিল্পকলা অভিনয়ে একুশে পদক পাচ্ছেন মাসুদ আলী খান, শিমুল ইউসুফ, সংগীতে মনোরঞ্জন ঘোষাল, গাজী আব্দুল হাকিম, ফজল-এ-খোদা (মরণোত্তর), আবৃত্তিতে জয়ন্ত চট্টোপাধ্যায়, শিল্পকলায় নওয়াজীশ আলী খান, শিল্পকলা (চিত্রকলা) কনক চাঁপা চাকমা।

মুক্তিযুদ্ধে মমতাজ উদ্দীন, সাংবাদিকতায় মো. শাহ আলমগীর (মরণোত্তর), গবেষণায় ড. মো. আবদুল মজিদ, শিক্ষায় প্রফেসর ড. মাযহারুল ইসলাম (মরণোত্তর) এ বছর একুশে পদক পাচ্ছেন।

প্রতিষ্ঠানের মধ্যে বিদ্যানন্দ ফাউন্ডেশন ও বাংলাদেশ জাতীয় জাদুঘর একুশে পদক পাচ্ছে।

সমাজসেবায় মো. সাইদুল হক, রাজনীতিতে অ্যাড মঞ্জুরুল ইমাম (মরণোত্তর) একুশে পদক পাচ্ছেন।

এ বছর ভাষা ও সাহিত্যে একুশে পদক পাচ্ছেন ড. মনিরুজ্জামান।

মন্ত্রিপরিষদ বিভাগ প্রদত্ত বেসামরিক সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার হলো স্বাধীনতা পদক। আর দ্বিতীয় সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার হলো একুশে পদক। সম্মাননাপ্রাপ্তদের পদক, সম্মাননাপত্র ও চার লাখ টাকা দেওয়া হয়।

খখ/মো মি

আগেকাপাসগোলা সিটি কর্পোরেশন মহিলা কলেজ’র বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
পরেসভাপতি হলেন বিএনপির নাজিম, সাধারণ সম্পাদক আওয়ামীলীগের মিন্টু