সভাপতি হলেন বিএনপির নাজিম, সাধারণ সম্পাদক আওয়ামীলীগের মিন্টু

চট্টগ্রাম জেলা আইনজীবি সমিতির নির্বাচনে
thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে হারলেও সাধারণ সম্পাদকসহ ১২টি পদে জয় পেয়ে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে আওয়ামী লীগ ও সমমনা দল সমর্থিত ‘সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ’। অন্যদিকে সভাপতিসহ ৯টি পদে জিতেছে বিএনপি-জামায়াত সমর্থিত ‘আইনজীবী ঐক্য পরিষদ’।

thai foods

রোববার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ শেষে রাত ২টায় ফলাফল ঘোষণা করেন মুখ্য নির্বাচনী কর্মকর্তা অ্যাডভোকেট রতন রায়।

গত বছরের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদক- উভয় পদে জিতেছিলেন আওয়ামী লীগ সমর্থিতরা। এবার বিএনপি-জামায়াত সমর্থিত আইনজীবীরা সভাপতি পদ পুনরুদ্ধার করেছেন।

নির্বাচন কর্মকর্তা সাবেক মহানগর পিপি মো. ফখরুদ্দিন চৌধুরী জানিয়েছেন, ১০টি সম্পাদকীয় ও ১১টি নির্বাহী সদস্যসহ মোট ২১টি পদে নির্বাচন হয়েছে। দুই প্যানেল মিলে মোট প্রার্থী ছিলেন ৪২ জন। ভোটার ছিলেন ৫ হাজার ৩০৯ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ৪ হাজার ১৪৫ জন।

ঘোষিত ফলাফল অনুযায়ী সমন্বয় পরিষদ ৬টি সম্পাদকীয় ও ৬টি নির্বাহী সদস্যসহ মোট ১২টি পদে জয় পেয়েছেন। ঐক্য পরিষদ ৪টি সম্পাদকীয় ও ৫টি নির্বাহী সদস্যসহ ৯টি পদে জয় পেয়েছে।

সভাপতি পদে বিজয়ী হয়েছেন ঐক্য পরিষদের মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী। তিনি ২ হাজার ৬৮২ ভোট পেয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী সমন্বয় পরিষদের মনতোষ বড়ুয়া পেয়েছেন ১ হাজার ৩৯৬ ভোট। সাধারণ সম্পাদক পদে সমন্বয় পরিষদের এএসএম বজলুর রশিদ মিন্টু ২ হাজার ২৮০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ হাসান আলী চৌধুরী ১ হাজার ৮২৪ ভোট পেয়েছেন।

সম্পাদকীয় পদে সমন্বয় পরিষদের আরও যারা জয়ী হয়েছেন তারা হলেন- সিনিয়র সহ সভাপতি মো. সেকান্দর চৌধুরী, সহ সভাপতি আব্দুল হক, সহ সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ ইমরান, অর্থ সম্পাদক পদে মোশাররফ হোসেন এবং পাঠাগার সম্পাদক পদে মোহাম্মদ ফখরুল ইসলাম।

সম্পাদকীয় পদে ‘ঐক্য পরিষদ’ থেকে বাকি বিজয়ীরা হলেন- সাংস্কৃতিক সম্পাদক পদে মোহাম্মদ খোরশেদ আলম বেলাল, ক্রীড়া সম্পাদক পদে মো. ওমর ফারুক এবং তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে অলি আহমদ।

নিবাহী সদস্য পদে বিজয়ী সমন্বয়ের প্রার্থীরা হলেন- জামশেদ আলম, মনজুর আলম, সাজেদা বেগম সাজু, ইসরাত জাহান মুকুল, রানা মিত্র ও ফারজানা হাকিম চৌধুরী।

আর এই পদে জয়ী ঐক্য পরিষদের প্রার্থীরা হলেন- মোহাম্মদ জাহেদ হোসেন, মো. ইকবাল হোসাইন, মো. সাদ্দাম হোসেন, মিনহাজ উদ্দিন ও আবিদা সুলতানা শারমিন।

ঘোষিত ফলাফলে সভাপতি পদে জয় লাভ করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সমর্থিত ঐক্য পরিষদ মনোনীত মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী। তিনি ভোট পেয়েছেন ২ হাজার ৬৮২ টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের মনোনীত মনতোষ বড়ুয়া পেয়েছেন ১ হাজার ৩৯৬ ভোট।

সাধারণ সম্পাদক পদে জয় লাভ করেছেন সমন্বয় পরিষদের এএসএম বজলুর রশিদ মিন্টু। তিনি ভোট পেয়েছেন ২ হাজার ২৮০ টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্যের মোহাম্মদ হাসান আলী চৌধুরী ১ হাজার ৮২৪ ভোট পেয়েছেন।

সিনিয়র সহসভাপতি পদে সমন্বয় পরিষদের মো. সেকান্দর চৌধুরী ভোট পেয়েছেন ২ হাজার ৫১৫। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্যের মোহাম্মদ আব্দুল কাদের পেয়েছেন ১ হাজার ৫৫৭ ভোট।

সহ–সভাপতি পদে ২ হাজার ৭৩ ভোট পেয়ে সমন্বয়ের আব্দুল হক জয় লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্যের মো. কামরুল হাসান নাজিম পেয়েছেন ২ হাজার ১৯ ভোট।

সহ–সাধারণ সম্পাদক (এজিএস) পদে জয় লাভ করেছেন সমন্বয়ের মোহাম্মদ ইমরান। তিনি ভোট পেয়েছেন ২ হাজার ১৭৪টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্যের মো. কাশেম কামাল পেয়েছেন ১ হাজার ৮৭১ ভোট।

অর্থ সম্পাদক পদে সমন্বয়ের মোশাররফ হোসেন ২ হাজার ৪১৭ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্যের কাজী মো. আশরাফুল হক আনসারী জুয়েল ভোট পেয়েছেন ১ হাজার ৬৯৬।

পাঠাগার সম্পাদক পদে জয়লাভ করেছেন সমন্বয়ের মোহাম্মদ ফখরুল ইসলাম। তিনি পেয়েছেন ২ হাজার ২১৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্যের আহমেদ কবির পেয়েছেন ১ হাজার ৮৫৬ ভোট।

সাংস্কৃতিক সম্পাদক পদে জয়লাভ করেছেন ঐক্যের মোহাম্মদ খোরশেদ আলম বেলাল। তিনি পেয়েছেন ২ হাজার ২৬২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সমন্বয়ের জান্নাতুল ফেরদৌস বৃষ্টি পেয়েছেন ১ হাজার ৮০০ ভোট।

ক্রীড়া সম্পাদক পদে জয়লাভ করেছেন ঐক্যের মো. ওমর ফারুক। তিনি পেয়েছেন ২ হাজার ১৯৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সমন্বয়ের পিটু কুমার শীল পেয়েছেন ১ হাজার ৮৬৩ ভোট।

তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে জয় লাভ করেছেন ঐক্যের অলি আহমদ। তিনি ভোট পেয়েছেন ২ হাজার ২১০। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সমন্বয়ের অভিজিৎ ঘোষ পেয়েছেন ১ হাজার ৮৬০ ভোট।

এ ছাড়া নির্বাহী সদস্যের ১১টি পদের মধ্যে ৬টিতে সমন্বয় পরিষদ ও ৫টিতে ঐক্য পরিষদ জয় পেয়েছে।

খখ/মো মি

আগেএবছর একুশে পদক পাচ্ছে ১৯ গুণী ব্যক্তি ও ২ প্রতিষ্ঠান
পরে৬ টি সাজা পরোয়ানাপ্রাপ্ত একদম্পতিকে ধরলো কোতেয়ালী থানা পুলিশ