চন্দনাইশে ২০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

thai foods

খাসখবর প্রতিবেদক, চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রামের চন্দনাইশ থানা পুলিশ ২০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এসময় ইয়াবা পাচারে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করে পুলিশ। উদ্ধার করা ২০ হাজার পিস ইয়াবার মূল্য ৬০ লক্ষ টাকা।

thai foods

গ্রেপ্তার মাদক ব্যবসায়ীরা হলেন— কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার হোয়াইকং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের নয়াপাড়া এলাকার মৃত হাজী গুরা মিয়ার ছেলে মোস্তাক আহমদ (৫১) ও একই এলাকার মৃত মীর আহমদের ছেলে দিলদার প্রকাশ দেলোয়ার প্রকাশ নইন্যা (২৯)।

এবিষয়টি নিশ্চিত করেছেন চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন। তিনি বলেন, নির্ভর যোগ্য তথ্যের ভিত্তিতে ২০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদক আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, ২১ মার্চ সকল পৌনে ১০টার সময় এস আই খালেকুজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ চন্দনাইশ পৌরসভাস্থ উত্তর গাছবাড়িয়া ১নং ওয়ার্ডের সড়ক ও জনপথ অফিসের সামনে রাস্তার উপর একটি সাদা প্রাইভেট কারে (যার রেজি: নং-চট্ট মেট্টো-গ-১২-৭৮০৬) তল্লাশি চালায়। এসময় প্রাইভেট কারে আরোহী মোস্তাক আহমদ (৫১), দিলদার প্র: দেলোয়ার প্র: নইন্যা (২৯)’র হেফাজত হতে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এসময় প্রাইভেটকার টি জব্দ এবং এই দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

খখ/মো মি

আগেচট্টগ্রামে কলেজছাত্র ইভান হত্যা মামলার আসামি শচীন গ্রেফতার
পরেবিএনপি থেকে বহিষ্কার হলেন সাংবাদিক নেতা শওকত মাহমুদ!