কোতেয়ালীতে মোবাইল ছিনতাইকারী চক্রের ৮ সদস্য গ্রেফতার

thai foods

খাসখবর প্রতিবেদক, চট্টগ্রাম ডেস্ক: সিএমপির কোতেয়ালী থানা পুলিশ চলন্ত বাস হতে মোবাইল ছিনতাইকারী চক্রের ৮ সদস্যকে গ্রেফতার করেছে।

thai foods

এবিষয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুল কবির বলেন, ডাকাতি-ছিনতাইয়ের পরিকল্পনা কালে চলন্ত বাস হতে মোবাইল ছিনতাইকারী চক্রের ৮ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানায়, গত ১৯ এপ্রিল রাত পৌনে ১১টার সময় সিআরবি ফাঁড়ির ইনচার্জ এসআই বোরহান উদ্দিন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, আসন্ন ইদুল ফিতরকে কেন্দ্র করে মার্কেটমুখী, ঘরমুখী যাত্রীদের টার্গেট করে ডাকাতি, ছিনতাই করার উদ্দেশ্যে কিছু ডাকাত-ছিনতাইকারী কোতোয়ালী থানাধীন পলোগ্রাউন্ড মাঠের ভেতরে ওয়াজি উল্লাহ ইনস্টিটিউট এর পশ্চিম পাশে অন্ধকারাচ্ছন্ন জায়গায় অস্ত্রশস্ত্র নিয়ে অবস্থান করছে। তাৎক্ষনিক অভিযান চালিয়ে ঘটনাস্থল হতে ছিনতাই চক্রের ৮ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এসময় চক্রের ৩-৪ সদস্য দৌড়ে পালিয়ে যায়। জিজ্ঞাসাবাদে আসামীরা সকলেই পেশাদার ছিনতাই চক্রের সদস্য বলে স্বীকার করে।

ছিনতাই চক্রের ৮ সদস্যরা হলো, আব্দুল কুদ্দুস রুবেল (২৮), মোঃ আব্দুল রাজ্জাক (২৮), মোঃ সাদ্দাম হোসেন (৩০), নুর নেওয়াজ (১৯), মোঃ শুক্কুর প্রকাশ মেহের (২২), মোঃ রায়হান প্রঃ লালু (২০), মোঃ আলাউদ্দিন (২৭), মোঃ অপু (২১)।

সিআরবি ফাঁড়ির ইনচার্জ এসআই বোরহান উদ্দিন বলেন, জিজ্ঞাসাবাদে আসামীরা জানিয়েছেন, প্রথমে তারা ঘটনাস্থলে সবাই একত্রিত হয়ে পরিকল্পনা করে। এরপর পরিকল্পনা অনুযায়ী আসামীরা ৪-৫ জনের ছোট ছোট দলে ভাগ হয়ে যায়। এক গ্রুপ চলে যায় টাইগার পাস মোড, এক গ্রুপ যায় লালখান বাজার মোড, এক গ্রুপ যায় নিউমার্কেট মোড, অপর এক গ্রুপ চলে যায় আন্দরকিল্লা মোড় এলাকায়। তারপর তারা বাসে মোবাইল ব্যবহারকারীদের টার্গেট করে জানালা দিয়ে সেকেন্ডেই মোবাইল নিয়ে মানুষের ভিড়ে মিশে যায়। অপর ১ টি গ্রুপ তাদের সাথে থাকা টিপছোরার ভয় দেখিয়ে সুযোগ বুঝে মোটর সাইকেল যাত্রী, সিএনজি যাত্রীদের পথরোধ করে এবং পথচারীদের নগদ টাকা, মোবাইল সহ মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেয়। এই ছিনতাইকারী চক্রের সদস্যরা রমজান মাসে একাধিকবার চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন জায়গায় ছিনতাইয়ের ঘটনা ঘটিয়েছে বলে স্বীকার করেছে।

তিনি আরও বলেন, ধৃত আসামিদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির ধারায় মামলার রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। ছিনতাই চক্রের সহযোগী পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

খখ/মো মি

আগেচান্দগাঁওয়ে শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসার শিক্ষক গ্রেফতার
পরেকাল ঈদুল ফিতর, আকাশে চাঁদ দেখা গেছে