ঐতিহ্যবাহী জব্বারের বলী খেলা: কুমিল্লার শাহজালাল বলী চ্যাম্পিয়ন

৬০ সেকেন্ডে শাহজালালের কাছে হার জীবন বলীর
thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রামের ঐতিহ্যবাহী আবদুল জব্বারের বলী খেলায় গত বারের রানারআপ কুমিল্লার শাহজালাল বলী চ্যাম্পিয়ন হয়েছেন। গতবারের চ্যাম্পিয়ন চকরিয়ার তরিকুল ইসলাম জীবনকে হারিয়ে শাহজালাল বিজয়ী হন। মাত্র ১ মিনিটের লড়াইয়ে শাহ জালালের কাছে হার মানেন জীবন বলী।

thai foods

মঙ্গলবার (২৫ এপ্রিল) বিকেলে অনুষ্ঠিত বলীখেলার ১১৪তম আসরের ফাইনালে মুখোমুখি হয় গতবারের সাবেক এ দুই ফাইনালিস্ট। শাহজালাল ২০২২ সালে রানারআপ হলেও ২০১৮ ও ১৯ সালে টাকা দুইবার চ্যাম্পিয়ন হন।

এর আগে প্রথম সেমি ফাইনাল মুখোমুখি হয় গতবারের চ্যাম্পিয়ন চকরিয়ার তরিকুর ইসলাম জীবন ও খাগড়াছড়ির সৃজন চাকমা। প্রায় ১১ মিনিট ৩৬ লড়াইয়ে জীবন বলীর কাছে পরাজিত হয় সৃজন বলীকে।

অন্যদিকে দ্বিতীয় সেমিফাইনালে আনোয়ারার আব্দুন নুরের মুখোমুখি হয় গতবারের রানারআপ কুমিল্লার শাহ জালাল বলী। দুই জনের এ লড়াই চলে মাত্র ১ মিনিট ২৬ সেকেন্ড। এতে শাহজালাল বলীর কাছে পরাজিত হয় আব্দুন নুর বলী।

এর আগে বিকেল চারটায় শুরু হয় বলীখেলার ১১৪ তম আসর। এতে ৬০ জন বলী অংশ নেন।
এদিকে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে জয় পান সৃজন চাকমা। এ নিয়ে টানা দ্বিতীয়বার তৃতীয় স্থান অধিকার করেন তিনি।

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরীর পৃষ্ঠপোষকতায় রবিবার (২৫ এপ্রিল) বিকেল চারটায় নগরের ঐতিহাসিক লালদীঘি মাঠে শুরু হয় ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলার ১১৪ তম আসর। খেলায় অংশ নিতে মোট ১০০ জন নাম নিবন্ধন করেছিলেন। যাচাই-বাছাইয়ের পর ৪০ জনকে বাদ দেওয়া হয়। মোট ৬০ জন প্রতিযোগী এবারের বলী খেলায় অংশ নেন।

প্রসঙ্গত: ১৯০৯ সালে চট্টগ্রামের বদরপাতি এলাকার বাসিন্দা আবদুল জব্বার প্রচলন করেন বলী খেলা। ঐতিহাসিক লালদীঘি ময়দানে এই খেলার সূচনা হয়। বৃটিশ শাসনামল থেকে প্রতিরোধের বার্তা ছড়িয়ে আসছে জব্বারের বলী। এ দেশ থেকে বৃটিশরা বিদায় নিলেও ঐতিহ্য ধরে রাখতে প্রতিবছর জমজমাট আয়োজনের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয় বলী খেলা। সেই ধারাবাহিকতায় মঙ্গলবার (২৫ এপ্রিল) বিকেলে চট্টগ্রামের ঐতিহাসিক লালদীঘি ময়দানে ঐতিহ্যবাহী জব্বারের বলী খেলার ১১৪তম আসর বসে।

খখ/মো মি

আগে“যারা রাষ্ট্র নিয়ে হতাশ, তারা রাষ্ট্রপতি নিয়েও হতাশা ব্যক্ত করবে, এটিই স্বাভাবিক”-তথ্যমন্ত্রী
পরেচট্টগ্রামের কর্ণফুলীতে জায়গা-জমির বিরোধে মা-ছেলেকে কুপিয়ে হত্যা