শুরু হলো তিন দিনব্যাপী জাতীয় রবীন্দ্রসংগীত সম্মেলন

thai foods

খাসখবর সংস্কৃতি ডেস্ক: ‘তুমি নব নব রূপে এসো প্রাণে’—এ প্রতিপাদ্যে ৪১তম জাতীয় রবীন্দ্রসংগীত সম্মেলন শুরু হয়েছে আজ ৪ মে (বৃহস্পতিবার)।

thai foods

রাজধানীর সেগুন বাগিচার শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তনে বিকাল ৪টায় তিন দিনব্যাপী জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ আয়োজিত এ সম্মেলনের উদ্বোধন করেন বরেণ্যশিল্পী মুস্তাফা মনোয়ার।

সম্মেলনের শেষ দিনে রবীন্দ্রপদক প্রদান করা হবে মুক্তিযোদ্ধা ও অভিনয়শিল্পী সৈয়দ হাসান ইমাম ও শিক্ষাবিদ সংগীতজ্ঞ অধ্যাপক আ ব ম নুরুল আনোয়ারকে। শেষ দিনের আয়োজনে প্রধান অতিথি থাকবেন শিক্ষাবিদ অনুপম সেন। এদিন সমাপনী বক্তব্য রাখবেন পরিষদের সভাপতি সনজীদা খাতুন।

এ উপলক্ষ্যে মঙ্গলবার সংবাদ সম্মেলন হয় ছায়ানট সংস্কৃতি ভবন মিলনায়তনে। জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের সহসভাপতি ডা. সারওয়ার আলীর সভাপতিত্বে সংবাদ সম্মেলনে আয়োজনের বিস্তারিত তুলে ধরেন পরিষদের সাধারণ সম্পাদক বরেণ্য নৃত্যশিল্পী শর্মিলা বন্দ্যোপাধ্যায়। এতে উপস্থিত ছিলেন পরিষদের সহসভাপতি মফিদুল হক, শিল্পী বুলবুল ইসলাম, শিল্পী লিলি ইসলাম ও লাইসা আহমদ লিসা, পরিষদের ঢাকা মহানগর শাখার সাধারণ সম্পাদক লোপা আহমেদ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, অধিবেশনের দ্বিতীয় দিন বিকাল ৫টায় আছে সেমিনার। এবারের বিষয় : ‘নদীতীরের প্রেমের গান’। প্রবন্ধ রচনা করেছেন সংগীতশিল্পী অধ্যাপক রেজওয়ানা চৌধুরী বন্যা। সভাপতিত্ব করবেন জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের কেন্দ্রীয় নির্বাহী সভাপতি ড. আতিউর রহমান। আলোচনায় অংশ নেবেন অধ্যাপক মো. শাহ্ আযম শান্তনু ও আজিজুর রহমান তুহিন। বার্ষিক অধিবেশন উপলক্ষ্যে যথারীতি প্রকাশিত হবে রবীন্দ্রনাথের সৃষ্টির নানা দিক এবং সংস্কৃতি বিষয়ে বিশিষ্টজনের লেখা প্রবন্ধের সংকলন ‘সংগীত সংস্কৃতি’। আয়োজনের প্রথম দিন বিকাল সাড়ে ৫টায় পরিবেশিত হবে গীতি আলেখ্য ‘আন অমৃতবাণী’। গ্রন্থনা মহুয়া মঞ্জরী সুনন্দা ও দীপ্র নিশান্ত। নৃত্য পরিচালনা সুদেষ্ণা স্বয়ম্প্রভা অথৈ। পরিবেশনায় জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ, ঢাকা মহানগর শাখা। দ্বিতীয় দিন সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে রবিরশ্মির সুবচনে অংশ নেবেন সংস্কৃতিজন ও সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। এদিন সাড়ে ৮টায় পরিবেশিত হবে লাইসা আহমদ লিসার সংগীত ও শর্মিলা বন্দ্যোপাধ্যায়ের নৃত্য পরিচালনায় গীতি আলেখ্য ‘সবার উপরে মানুষ সত্য’। গ্রন্থনা জয়ন্ত রায়। পরিবেশনায় ছায়ানট। আয়োজনের শেষ দিন থাকবে প্রতিনিধি সম্মেলন এবং তামান্না রহমানের পরিচালনায় নৃত্যম নৃত্যশীলনের পরিবেশনায় নৃত্যালেখ্য ‘’বিদায় অভিশাপ’।

খখ/মো মি

আগেরাজা তৃতীয় চার্লসের অভিষেক অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী
পরেচন্দনাইশে সাড়ে ১৪ লাখ টাকার অবৈধ বিদেশী সিগারেট উদ্ধার, পিকআপ আটক