কোতোয়ালিতে ১২ জুয়াডি গ্রেফতার, নগদ টাকাসহ জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানা পুলিশ অভিযান চালিয়ে ১২ জন জুয়াডিকে গ্রেফতার করেছে। এসময় তাদের কাছ থেকে নগদ ১১ হাজার ৫০ টাকা ও জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করা হয়।

thai foods

এবিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুল কবির। তিনি বলেন, ফলমন্ডী ইঞ্জিনিয়ার কলোনি থেকে ১২ জন জুয়াডিকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে ১১ হাজার ৫০ টাকা ও জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, আজ ২৮ মে ভোর সাড়ে ৪টার গোপন সংবাদের ভিত্তিতে সি আর বি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বোরহান উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে কোতোয়ালি থানাধীন ফলমন্ডী ইঞ্জিনিয়ার কলোনির ২নং কক্ষের ভিতর থেকে জুয়া খেলার সরঞ্জাম এবং নগদ ১১ হাজার ৫০ টাকাসহ ১২ জন জুয়াডিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

খখ/মো মি

আগেআজ শিল্পাচার্য জয়নুল আবেদিনের ৪৭তম মৃত্যুবার্ষিকী
পরেবাঁশখালীতে ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার, ২ কারবারি গ্রেপ্তার