খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রামের চন্দনাইশ থানা পুলিশ অভিযান চালিয়ে দীর্ঘদিন ধরে পালিয়ে থাকা ২ জন সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করেছে। এদের মধ্যে মাদক মামলায় ১ বছরের সাজাপ্রাপ্ত ১ জন ও বন মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত ১ জন আসামী রয়েছে।
গ্রেপ্তারকৃত সাজাপ্রাপ্ত আসামীরা হলেন, বাবুল দেব, চন্দনাইশ থানার বরমা ইউনিয়নের মধ্যম বাইনজুরীর(পেশকারবাড়ী) মৃত নিরঞ্জন দেবের ছেলে ও মোঃ বদি আলম, একই থানার সৈয়দাবাদ এলাকার মৃত নজির আহম্মদের ছেলে।
এবিষয়ে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে ‘টিম চন্দনাইশ’ গত ১৩ সেপ্টেম্বর ২ বছরের বিনাশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৪ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রাপ্ত আসামী মোঃ বদি আলম ও ১ বছরের সশ্রম কারাদন্ড ও ৫ শত টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রাপ্ত আসামী বাবুল দেবকে গ্রেপ্তার করে।
খখ/মো মি


