খাসখবর প্রতিবেদক, বিভাগীয় ডেস্ক: নোয়াখালী জেলার দুই থানায় ওসি পদে রদবদল করা হয়েছে। এতে সুধারাম মডেল থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে পদায়ন করা হয়েছে বেগমগঞ্জ মডেল থানার বিদায়ী অফিসার ইনচার্জ (ওসি) মীর জাহিদুল হক রনিকে।
মীর জাহিদুল হক রনি সুধারাম মডেল থানার ওসি হিসাবে এনিয়ে দ্বিতীয় বার দায়িত্ব পালন করবেন।
আর বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে দায়িত্ব দেয়া হয়েছে সুধারাম মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ারুল ইসলামকে।
গত ১৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) নোয়াখালীর সুধারাম মডেল থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) মীর জাহিদুল হক রনি বিদায়ী ওসি মো. আনোয়ারুল ইসলামের কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন।
একই দিন বেগমগঞ্জ মডেল থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ারুল ইসলামকে
দায়িত্বভার বুঝিয়ে দেন বিদায়ী ওসি মীর জাহিদুল হক রনি। ।
গত ১৩ সেপ্টেম্বর (বুধবার) নোয়াখালী জেলার পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম (পিপিএম) স্বাক্ষরিত এক আদেশে নোয়াখালী জেলার এই দুই থানায় ওসি পদে রদবদল করেন।
আদেশে সুধারাম মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ারুল ইসলামকে বেগমগঞ্জ থানায় ও বেগমগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর জাহিদুল হক রনিকে সুধারাম মডেল থানায় ওসি হিসাবে বদলি করা হয়।
উল্লেখ্য, সুধারাম মডেল থানার নতুন ওসি মীর জাহিদুল হক রনি ইতিপূর্বে রাঙ্গামাটি পার্বত্য জেলার কোতোয়ালি থানা, নোয়াখালী জেলার
সুধারাম মডেল থানা, কোম্পানীগঞ্জ থানা ও বেগমগঞ্জ মডেল থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে দীর্ঘ সময় ধরে সুনাম ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। অভিজ্ঞ ও চৌকস এই পুলিশ কর্মকর্তার বাড়ি ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলায়।
খখ/মো মি


