ভারত থেকে ৪ কোটি ডিম আমদানির অনুমতি

thai foods

খাসখবর জাতীয় ডেস্ক: ভারত থেকে ৪ কোটি ডিম আমদানির অনুমোদন দিয়েছে সরকার। ডিমের বাজারে স্থিতিশীল রাখতে চার প্রতিষ্ঠানকে এ অনুমতি দেওয়া হয়।

thai foods

সোমবার (১৮ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয় সূত্র গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

যে ৪টি প্রতিষ্ঠানকে আমদানির অনুমতি দেওয়া হয়েছে সেগুলো হলো, মেসার্স মীম এন্টারপ্রাইজ, প্রাইম এনার্জি ইম্পোর্টার্স এনবড সাপ্লাইয়ার্স, টাইগার ট্রেডিং এবং অর্ণব ট্রেডিং লিমিটেড।

জানা গেছে, দেশের ডিমের বাজারে স্থিতিশীল করতে ভারত থেকে চার কোটি ডিম আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। চার প্রতিষ্ঠানের আবেদনের পরিপ্রেক্ষিতে এই অনুমোদন দেওয়া হয়। প্রতিটি প্রতিষ্ঠানকে এক কোটি করে ডিম আমদানি করবে। বাজার পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

আমদানি করা ডিম খুচরা পর্যায়ে সরকার নির্ধারিত দাম প্রতি পিস ১২ টাকায় বিক্রি হবে।

উল্লেখ্য, এর আগে ১৪ সেপ্টেম্বর খুচরাপর্যায়ে প্রতিটি ডিমের দাম ১২ টাকা নির্ধারণ করে দেয় সরকার। তারপরও বাজারে কমেনি ডিমের দাম বরং বাজারে প্রতিটি ডিম বিক্রি হচ্ছে ১৪ থেকে ১৫ টাকা। এই অবস্থা থেকে উত্তরণে সরকার শেষপর্যন্ত ডিম আমদানির অনুমতি দিলো।

খখ/মো মি

আগেনিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
পরে“নির্বাচন নিয়ে ডিসিদের আচরণ পক্ষপাতমূলক হোক তা আমরা কোনোভাবেই চাইব না”-সিইসি