ডিএমপির নতুন কমিশনার হলেন হাবিবুর রহমান

thai foods

খাসখবর জাতীয় ডেস্ক: অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হাবিবুর রহমানকে ডিএমপির নতুন কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি বর্তমানে ট্যুরিস্ট পুলিশের প্রধান হিসেবে কর্মরত আছেন।

thai foods

বুধবার (২০ সেপ্টেস্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব সিরাজাম মুনিরা।

আগামী ২ অক্টোবর অবসরে যাবেন ডিএমপির বর্তমান কমিশনার খন্দকার গোলাম ফারুক। এর পরেই হাবিবুর রহমান ডিএমপি কমিশনার হিসেবে দায়িত্ব নেবেন।

হাবিবুর রহমান ১৯৯৮ সালের ২২ ফেব্রুয়ারি ১৭তম বিসিএস পরীক্ষার মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। এরপর বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। তিনি ঢাকা জেলায় পুলিশ সুপার হিসেবে কাজ করেন। পরে পুলিশ সদর দপ্তরে অতিরিক্ত সহকারী মহাপরিদর্শক (সংস্থাপন), উপ-মহাপরিদর্শক এবং উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) হন। কর্মক্ষেত্রে সবশেষ ট্যুরিস্ট পুলিশ ইউনিটের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

১৯৬৭ সালে গোপালগঞ্জের চন্দ্র দিঘলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন হাবিবুর রহমান। কর্মক্ষেত্রে সততা, সাহসিকতা ও দক্ষতার স্বীকৃতিস্বরূপ তিনবার বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও দুবার রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেয়েছেন তিনি। পেশাগত কাজের বাইরে লেখালেখিসহ বিভিন্ন সামাজিক কাজে যুক্ত তিনি। ২০১৮ সালে মহান মুক্তিযুদ্ধে পুলিশের ভূমিকা তুলে ধরে একটি বই সম্পাদনা করেন হাবিবুর রহমান, যার নাম দেন ‘মুক্তিযুদ্ধে প্রথম প্রতিরোধ’।

বেদে জনগোষ্ঠী ছাড়াও রাজবাড়ীর দৌলতদিয়ার যৌনকর্মী ও তৃতীয় লিঙ্গের মানুষদের নিয়েও কাজ করেছেন হাবিবুর রহমান। দৌলতদিয়ার যৌনপল্লির শিশুদের জন্যও কাজ শুরু করেছেন তিনি। সেখানে তাদের জন্য গড়ে তুলেছেন ‘উত্তরণ ফাউন্ডেশন’।

রাজারবাগ পুলিশ লাইন্সে টেলিকম ভবনে পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর গড়াতেও তার ভূমিকা রয়েছে। এ ছাড়া তিনি একজন ক্রীড়া সংগঠকও।

খখ/মো মি

আগেএকুশে পদকজয়ী নৃত্যশিল্পী জিনাত বরকতুল্লাহ আর নেই
পরেডেঙ্গুতে ১দিনে ২১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩০১৫ জন