কাল থেকে সাংবাদিকরা আলাদা বুথে টিকা নিতে পারবেন

সাংবাদিকরা, বুথে. টিকা,
thai foods

খাসখবর গনমাধ্যম ডেস্ক : বিএসএমএমইউতে আগামীকাল শনিবার (১৭ এপ্রিল) থেকে দেশের সাংবাদিকদের জন্য আলাদা টিকার বুথ চালু হচ্ছে বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. জুলফিকার আহমেদ।

thai foods

গনমাধ্যমকে এ তথ্য জানান ব্রিগেডিয়ার জেনারেল ডা. জুলফিকার আহমেদ। তিনি বলেন, সাংবাদিকরা যেহেতু ব্যস্ত থাকেন স্বল্প সময়ে যেন টিকা নিতে পারেন আমরা স্বতঃস্ফূর্তভাবে এ ব্যবস্থা নিচ্ছি। হাসপাতালে এসে সাংবাদিকরা টিকার প্রথম ডোজ নিতে পারবে শনিবার থেকে।

ডা. জুলফিকার আহমেদ বলেন, নিয়ম মেনেই তবে টিকা নিতে আসতে হবে। অনলাইন রেজিষ্ট্রেশন করে হাসপাতালের অপশন বাছাই করলে এখানে এসে সহজে করোনা টিকা নিতে পারবেন সাংবাদিকরা। তবে স্পটে এসে রেজিষ্ট্রেশন করার সুযোগ থাকবে না।

এর আগে মঙ্গলবার (১৩ এপ্রিল) কনভেনশন সেন্টারের টিকাদান কার্যক্রম পরিদর্শন শেষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ দেশের সাংবাদিক ও বয়স্কদের জন্য আলাদা বুথ চালু করার জন্য নির্দেশ দেন।

খখ/মো মি

আগে১২ মাসের মধ্যে লাগতে পারে করোনা টিকার তৃতীয় ডোজ!
পরেদেশে ফের রেকর্ড : চট্টগ্রামের ২০ জনসহ মৃত্যুতে সেঞ্চুরি-শনাক্ত ৪৪১৭