খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর হালিশহর থানা পুলিশ অভিযান চালিয়ে দেশীয় তৈরী ৪০০ (চারশত) লিটার চোলাই মদসহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
২ ডিসেম্বর বেলা ৩টার দিকে হালিশহর থানাধীন শান্তিবাগ আবাসিক এলাকার আবু তাহেরের বিল্ডিং এর নিচ তলার ফ্ল্যটের ভিতর থেকে এসব মদ উদ্ধার ও এ দুই মাদক কারবারিকে আটক করা হয়।
গ্রেফতার মদ ব্যবসায়ী আমেনা বিবি মুক্তা (৩৮) ও আবু তৈয়ব ভূট্টো (৩৮) হালিশহর থানা এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, নির্ভর যোগ্য তথ্যের ভিত্তিতে ‘টিম হালিশহর’ শনিবার বেলা ৩টার সময় হালিশহর থানাধীন শান্তিবাগ আবাসিক এলাকার ৮নং রোড শামিমা কুঠির নামের আবু তাহেরের বিল্ডিং এর নিচ তলার ফ্ল্যটের ভিতরে অভিযান চালিয়ে ৪টি নীল রংয়ের ড্রাম ও ২টি প্লাষ্টিকের বস্তার ভিতর রাখা ৪০০(চার শত) লিটার দেশীয় তৈরী চোলাই মদ উদ্ধার করা হয়। একাজে জড়িত থাকার অভিযোগে মদ ব্যবসায়ী আমেনা বিবি মুক্তা (৩৮) ও আবু তৈয়ব ভূট্টো (৩৮) কে হাতে নাতে গ্রেফতার করা হয়।
এবিষয়ে হালিশহর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কায়সার হামিদ বলেন, আমেনা বিবি মুক্তা ও আবু তৈয়ব ভূট্টো সম্পর্কে স্বামী স্ত্রী। তারা পেশাদার মদ ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে চট্টগ্রাম জেলার বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। তারা পার্বত্য জেলা রাঙ্গামাটি থেকে স্বল্প মূল্যে দেশীয় তৈরী চোলাই মদ ক্রয় করে এনে অভিনব কৌশল অবলম্বন করে চট্টগ্রাম মহানগরীতে অধিক লাভে বিক্রয় করে থাকে।
তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।
খখ/মো মি


