চন্দনাইশ থানার অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ ১ কারবারি গ্রেফতার

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম জেলার চন্দনাইশ থানা পুলিশ অভিযান চালিয়ে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ ইয়াবা কারবারিকে গ্রেফতার করেছে।

thai foods

চন্দনাইশ থানাধীন দোহাজারী পৌরসভার ৪নং ওয়ার্ডস্থ আলোকিত কনভেনশন হল এর সামনে থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেফতার ইয়াবা কারবারি জামাল উদ্দিন (৩৫), কক্সবাজারের ঈদগাঁ থানার ইসলামপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের নতুন অফিস পাড়ার
মৃত নুরুল ইসলাম প্রঃ মোঃ ইসলামের ছেলে।

এবিষয়টি নিশ্চিত করেছেন চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো, ওবায়দুল ইসলাম।

পুলিশ জানায়, গত ২ ডিসেম্বর ভোর পৌনে ৬ টার সময় চন্দনাইশ থানাধীন দোহাজারী পৌরসভার ৪নং ওয়ার্ডস্থ আলোকিত কনভেনশন হলের সামনে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের উপর ১টি সাদা ও সিলভার রংয়ের সুপার জেল হাইস, (যার রেজি: নং- চট্ট মেট্রো-চ-১১-৪৬৪১) গাড়ি তল্লাশি করে চার হাজার পিস ইয়াবা ট্যাবলেট সহ আসামী জামাল উদ্দিন(৩৫)কে গ্রেফতার করা হয়।

খখ/মো মি

আগেহালিশহর থানা পুলিশের অভিযান: ৪০০ লিটার চোলাই মদসহ স্বামী-স্ত্রী গ্রেফতার
পরে“সুষ্ঠু নির্বাচনের স্বার্থে ওসিদের রদবদলের সিদ্ধান্ত”-স্বরাষ্ট্রমন্ত্রী