ওসি বদলির প্রস্তাব পাঠাতে হবে ৮ ডিসেম্বরের মধ্যে

thai foods

খাসখবর জাতীয় ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে সব থানার অফিসার ইনচার্জদের (ওসি) বদলির প্রস্তাব ৮ ডিসেম্বরের মধ্যে পাঠাতে বলেছে নির্বাচন কমিশন (ইসি)।

thai foods

এর আগে ওসিদের বদলির প্রস্তাব নির্বাচন কমিশনে ৫ ডিসেম্বরের পাঠাতে বলা হয়েছিল।

সোমবার (০৪ ডিসেম্বর) ইসির উপ-সচিব মো. মিজানুর রহমান এ সংক্রান্ত চিঠি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবকে পাঠিয়েছেন।

এতে বলা হয়েছে, সব থানার অফিসার ইনচার্জদের (ওসি) পর্যায়ক্রমে বদলির প্রস্তাব নির্বাচন কমিশনে ৫ ডিসেম্বরের পরিবর্তে ৮ ডিসেম্বরের মধ্যে পাঠানো নিশ্চিত করতে হবে।

গত ৩০ ডিসেম্বর এক চিঠিতে সব থানার ওসিকে বদলির প্রস্তাব অনুমোদনের জন্য পাঠাতে বলেছিল নির্বাচন কমিশন। যেসব ওসির কার্যকাল বর্তমান কর্মস্থলে ছয় মাস হয়েছে তাদের তালিকা আগে পাঠাতে বলেছিল কমিশন।

খখ/মো মি

আগেচট্টগ্রামের ১৬ আসনে ১১৮ জনের মনোনয়নপত্র বৈধ, বাতিল হলো ৩০ জনের
পরে৪৭ ইউএনওর বদলির সুপারিশে ইসির অনুমোদন