সিএনজি অটোরিকশার গতিরোধ করে নারী যাত্রীর মালামাল ছিনতাই, মালামালসহ ৩ ছিনতাইকারী গ্রেফতার

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানা পুলিশ অভিযান চালিয়ে সিএনজি অটোরিকশার ত্রিপল কেটে ছিনতাইয়ের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে।

thai foods

জানা গেছে, প্রথমে সিএনজি অটোরিকশার গতিরোধ, এরপর দরজা না খোলায় পেছনের ত্রিপল কেটে নারী যাত্রীর মোবাইল, ব্যাগসহ নগদ টাকা ছিনতাই।

রবিবার (৩ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে কোতোয়ালী থানাধীন আন্দরকিল্লা মোড়ে রেডক্রিসেন্ট হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ওই নারীর অভিযোগে সোমবার (৪ ডিসেম্বর) রাতে বাকলিয়া ও চান্দগাঁও এলাকা থেকে জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার তিনজন হলেন- মো. রাসেল, মো. শরীফ ও মো. সুমন। তাদের বাড়ি কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলায় হলেও বর্তমানে তারা তিন জন নগরীর বাকলিয়া থানায় বসবাস করে।

পুলিশ জানায়, গত ৩ ডিসেম্বর রাত সাড়ে ৯টার দিকে উম্মে হাবিবা জুলী (৩২) নামে এক নারী সিএনজিযোগে বাসায় ফিরছিলেন। পথে আন্দরকিল্লা মোড়ের রেডক্রিসেন্ট হাসপাতালের গলির মুখে যানজটে আটকা পড়েন। এ সময় গ্রেপ্তার ৩ আসামি সিএনজি অটোরিকশার সামনে এসে দাঁড়িয়ে দরজা খুলতে বলে। দরজা না খোলায় তাদের একজন সিএনজি অটোরিকশার পেছনের ত্রিপল কেটে ওই নারীর কাঁধ ব্যাগ, ২টি মোবাইল ফোন এবং নগদ ২৫ হাজার ৫শ’ টাকাসহ অন্যান্য জিনিসপত্র ছিনতাই করে পালিয়ে যায়।

এ ঘটনায় মামলা রুজু হওয়ার পর তদন্তভার দেয়া হয় এসআই মুহাম্মদ মোশাররফ হোসাইনের হাতে। পরে বাকলিয়া ও চান্দগাও থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হয় ছিনিয়ে নেয়া মালামাল।

কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম ওবায়েদুল হক বলেন, সিএনজি অটোরিকশার গতিরোধ করে মালামাল
ছিনতাইয়ের ঘটনায় ভুক্তভোগী নারী থানায় মামলা করেছিলেন। এরপর ”টিম কোতোয়ালি” চান্দগাঁও ও বাকলিয়া এলাকায় অভিযান চালিয়ে ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করে। পরে তাদের জিজ্ঞাসাবাদ করে ছিনতাই করা মালামাল উদ্ধার করে করা হয়।

খখ/মো মি

আগে৪৭ ইউএনওর বদলির সুপারিশে ইসির অনুমোদন
পরেহারানো মোবাইল উদ্ধার তৎপরতা বাড়ানোর নির্দেশ পুলিশ সদর দপ্তরের