সিএমপি ও চট্টগ্রাম জেলার ১১ থানার ওসি পদে রদবদল

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) ও চট্টগ্রাম জেলার ১১টি থানার অফিসার ইনচার্জকে (ওসি) বদলি করা হয়েছে। তাদের মধ্যে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ৫ জন এবং জেলা পুলিশের ৬ জন রয়েছেন।

thai foods

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) পুলিশ সদর দফতরের আদেশে ওসি পদে এ রদবদল করা হয়।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) পুলিশ হোডকোয়ার্টার্স থেকে এডিশনাল ডিআইজি মোহাম্মদ জহিরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী রদবদলের তালিকায় – সিএমপির চকবাজার থানার ওসি মো. মনজুরুল কাদের মজুমদারকে বন্দর থানায়, সদরঘাট থানার ওসি গোলাম রব্বানীকে আকবর শাহ থানায়, বায়েজিদ বোস্তামী থানার ওসি মোহাম্মদ ফেরদৌস জাহানকে সদরঘাট থানায়, আকবরশাহ থানার ওসি মোহাম্মদ ওয়ালী উদ্দিন আকবরকে চকবাজার থানায় এবং বন্দর থানার ওসি সঞ্জয় কুমার সিনহাকে বায়েজিদ বোস্তামী থানায় বদলি করা হয়েছে।

চট্টগ্রাম জেলা পুলিশের রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুনকে জোরারগঞ্জ থানায়, বাঁশখালী থানার ওসি কামাল উদ্দিনকে সীতাকুণ্ড থানায়, মিরসরাই থানার ওসি মো. কবির হোসেনকে সন্দ্বীপ থানায়, সন্দ্বীপ থানার ওসি মোহাম্মদ সহিদুল ইসলামকে মিরসরাই থানায়, সীতাকুণ্ড থানার ওসি তোফায়েল আহমেদকে বাঁশখালী থানায় এবং জোরারগঞ্জ থানার ওসি জাহিদ হোসেনকে রাউজান থানায় বদলি করা হয়েছে।

অন্যদিকে কক্সবাজারের ঈদগাঁও থানার ওসি মো. গোলাম কবিরকে কুতুবদিয়া থানায় পদায়ন করা হয়েছে।

খখ/মো মি

আগে“নির্বাচন যত ঘনিয়ে আসছে, বিএনপি ততই মরিয়া হয়ে উঠছে”-ওবায়দুল কাদের
পরেটুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্রদ্ধা