পুলিশী অভিযানের মুখে কক্সবাজারের চকরিয়ায় বন্দুক ফেলে পালাল সন্ত্রাসীরা

thai foods

খাসখবর বৃহত্তর চট্টগ্রাম ডেস্ক: কক্সবাজারের চকরিয়ায় থানা পুলিশের অভিযান টের পেয়ে তিনটি দেশীয় বন্দুক ফেলে ৫-৬ জন সন্ত্রাসী পালিয়ে গেছে।

thai foods

আজ বুধবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ফাঁশিয়াখালী-লামা সড়কে এ ঘটনা ঘটে।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী গণমাধ্যমকে বলেন, উপজেলার ফাঁশিয়াখালী-লামা সড়কে অস্ত্রসহ সন্ত্রাসীদের অবস্থানের খবর পেয়ে পুলিশ, ফরেস্ট গার্ড ও স্থানীয় লোকজনের সহায়তায় অভিযান শুরু করি। এ সময় ৫-৬ জন দুর্বৃত্ত অস্ত্র ফেলে দৌঁড়ে গহীন জঙ্গলের দিকে পালিয়ে যায়। এসময় তাদের ফেলে যাওয়া ৩টি দেশীয় তৈরী বন্দুক উদ্ধার করা হয়।

ওসি আরও বলেন, সন্ত্রাসীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

খখ/মো মি

আগেচট্টগ্রামের আনোয়ারায় বিএনপি নেতাকর্মীদের হামলায় ওসিসহ আহত ৪
পরে“যারা সরকারকে ক্ষমতাচ্যুত করতে নাশকতার করছে তাদের শাস্তির মুখোমুখি হতে হবে”-প্রধানমন্ত্রী