বাকলিয়ায় ১৯০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ নারী ইয়াবা কারবারি গ্রেফতার

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ১৯০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জন নারী ইয়াবা কারবারিকে গ্রেফতার করেছে।

thai foods

আজ ১৫ ডিসেম্বর ভোর রাতে বাকলিয়া থানাধীন নতুন ব্রীজ এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতার জাহেদা বেগম (২৫),কক্সবাজারের
রামু থানার চাকমারকুল ইউনিয়নের পাইনবাগান নুরুল হক প্রঃ হাকিমের বাড়ীর নুরুল হকের ছেলে।

এবিষয়ে বাকলিয়া থানায় অফিসার ইনচার্জ (ওসি) আফতাব হোসেন জানান, বাকলিয়া থানাধীন নতুন ব্রীজ শহীদ বশরুজ্জামান গোলচত্বরস্থ অস্থায়ী পুলিশ বক্সের সামনে পাঁকা রাস্তার উপর থেকে ইয়াবা কারবারি জাহেদা বেগমকে (২৫) ১৯০০ (এক হাজার নয়শত) পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।

খখ/মো মি

আগেচান্দগাঁও থানার অভিযানে ১টি বিদেশি পিস্তলসহ ৮টি মামলার আসামি গ্রেফতার
পরেনা ফেরার দেশে চলে গেলেন প্রখ্যাত সংগীতশিল্পী অনুপ ঘোষাল