“বিএনপি কেয়ামত পর্যন্ত ক্ষমতায় যেতে পারবে না”-শাহজাহান ওমর

thai foods

খাসখবর বিভাগীয় ডেস্ক: ‘বিএনপি এরকম করে কেয়ামত পর্যন্ত ক্ষমতায় যেতে পারবে না’ বলে মন্তব্য করেছেন ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ব্যারিস্টার এম শাহজাহান ওমর বীরউত্তম।

thai foods

শুক্রবার (২২ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় কাঁঠালিয়া পাইলট গালর্স স্কুল অ্যান্ড কলেজ মাঠে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

শাহজাহান ওমর বলেন, ‘সব নির্বাচনে জিততে হবে এমন কথা নয়। বিএনপি মনে করে যখনই ক্ষমতায় যাবে তখনই নির্বাচন করবে। সে অপেক্ষায় ১৫ বছর কেটে গেলো। এরকম কেয়ামত পর্যন্ত যেতে থাকলেও বিএনপি ক্ষমতায় যেতে পারবে না।’

উপজেলা আওয়ামী লীগের সভাপতি বিমল চন্দ্র সমাদ্দারের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন কাঁঠালিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এমাদুল হক মনির।

খখ/মো মি

আগে৫ – ৯ জানুয়ারি প্রচারণা-মিছিল নিষিদ্ধ
পরেভোটের দিন সারাদেশে ইন্টারনেট সচল রাখার নির্দেশ