খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ৪ জন ডাকাত দলের সদস্যকে গ্রেফতার করেছে।
ডাকাতির প্রস্তুতি গ্রহণ কালে বাকলিয়া থানাধীন ৫নং ব্রীজ সংলগ্ন কল্পলোক আবাসিক ২নং রোডের উত্তর পাশে খালপাড় অন্ধকারাচ্ছন্ন খালী জায়গার উপর থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, মোঃ আসিফ (২২), মোঃ সবুজ (১৯), মোঃ বাদশা (২৫), মোঃ ইউনুছ প্রঃ শ্রাবন (২৩)।
এবিষয়ে বাকলিয়া থানায় অফিসার ইনচার্জ (ওসি) মো. আফতাব হোসেন জানান, ১ জানুয়ারি মধ্য রাতে ৫নং ব্রীজ সংলগ্ন কল্পলোক আবাসিক ২নং রোডের উত্তর পাশে খালপাড় অন্ধকারাচ্ছন্ন খালী জায়গার উপর হতে ডাকাতির প্রস্তুতি গ্রহণকালে আসিফ, সবুজ, বাদশা ও ইউনুছ নামে
৪ জন ডাকাতকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ২ টি স্টীলের টিপ ছোরা, প্লাস্টিক বাটযুক্ত ১ টি ছোরা, ১ টি প্লাস্টিক বাটযুক্ত চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়েছে।
খখ/মো মি


