খাসখবর চট্টগ্রাম ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৬ বাঁশখালী আসনে বিপুল ভোটে জয়ী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হলেন ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মুজিবুর রহমান সিআইপি।
তিনি এই আসন থেকে ৫৭ হাজার ৪৯৯ হাজার পেয়ে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ট্রাক প্রতীকের
স্বতন্ত্র প্রার্থী আব্দুল্লাহ কবির লিটন।
আব্দুল্লাহ কবির লিটন (ট্রাক) পেয়েছেন ৩২ হাজার ২২০ ভোট।
এ ছাড়া বাংলাদেশ ইসলামিক ফ্রন্টের মোহাম্মদ মহিউল আলম চৌধুরী (মোমবাতি) ১ হাজার ১২৫, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের প্রার্থী আব্দুল মালেক পেয়েছেন ৫০৩ ভোট।
মোট ভোট কেন্দ্র সংখ্যা ১১৪টি। এ আসনে ৩৬ হাজার ৯৬৮ ভোট বাতিল করা হয়।
রোববার (৭ জানুয়ারি) চট্টগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বেসরকারি ভাবে এ ফলাফল ঘোষণা করেন চট্টগ্রাম ১০ টি আসনের রিটার্টিং কর্মকর্তা ও চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।
এর আগে এ আসনে নৌকা প্রতীকের প্রার্থী মোস্তাফিজুর রহমানের প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশন (ইসি)।
খখ/মো মি


