বিয়ের অনুষ্ঠানে গিয়ে করতো চু‌রি, চোর চক্রের ৩ সদস্যকে গ্রেফতার

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে বিয়ের অনুষ্ঠানে চু‌রি করা চোর চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে।

thai foods

মঙ্গলবার (১৬ জানুয়ারি) নগরীর সিলভার প্যালেস কমিউনিটি সেন্টারে চু‌রির ঘটনায় তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার চোর চক্রের ৩ সদস্য হলো,
জেনি বেগম প্রঃ রাশিদা বেগম প্রঃ কালাবাহারনি (২৬), শিশু মামুনান্নি (১৩) ও নুর মোহাম্মদ (৬১)।

এ ব্যাপারে বাক‌লিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আফতাব হোসেন জানান, বিয়ের অনুষ্ঠানে চু‌রির ঘটনায় মোহাম্মদ ইমাম হোসেন (৫৪) বাদী হয়ে এজাহার দায়ের করলে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ৩৮০ ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়। পরে অভিযান চালিয়ে চোর চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানায়, ১৬ জানুয়ারি রাত ১২টার দিকে বাকলিয়া থানাধীন কালামিয়া বাজার সিলভার প্যালেস কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্ঠানে চুরির ঘটনা ঘটে। পরে অ‌ভিযোগ পেয়ে এসআই ইসমিট চাকমা সঙ্গীয় ফোর্সসহ চোর চক্রের ৩ সদস্যকে আটক করা হয়েছে। পরে তাদের কাছ থেকে চোরাইকৃত সাড়ে ৪ হাজার টাকা, ১টি বিভো মোবাইল সেট, ও ১ জোড়া কানের দুল, উদ্ধার করা হয় এবং একটি সিএনজিচালিত অটোরিক্সা জব্দ করা হয়েছে।

খখ/মো মি

আগেচট্টগ্রামের পতেঙ্গায় জেলা মৎস্য অফিস-নৌ পুলিশ-কোস্টগার্ডের যৌথ অভিযান: পুড়িয়ে ধ্বংস করা হলো ৩ কোটি ৪ লাখ টাকার অবৈধ জাল
পরেচান্দগাঁও থানা পুলিশের অভিযান: ২৭০০ পিস ইয়াবাসহ ২ কারবারি গ্রেফতার