খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ২৪৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
গত ১১ এপ্রিল গভীর রাতে নতুন ব্রিজ ট্রাফিক পুলিশ বক্সের সামনে থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতার মাদক কারবারি মাজেদ সেখ (৪০), কুষ্টিয়া জেলার কুমারখালী থানার গট্টিয়া এলাকার মৃত পিয়ার উদ্দিন সেখের ছেলে।
এবিষয়ে বাকলিয়া থানায় অফিসার ইনচার্জ (ওসি) মো. আফতাব হোসেন জানান, বাকলিয়া থানাধীন শহীদ বশরুজ্জামান গোল চত্ত্বরের দক্ষিন পাশে ট্রাফিক পুলিশ বক্সের সামনে ফুটপাতের উপর থেকে মাদক কারবারি মোঃ মাজেদ সেখ (৪০)কে ২৪৭০ (দুই হাজার চারশত সত্তর) পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।
খখ/মো মি


