খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম সদরঘাট নৌ থানা পুলিশ অভিযান চালিয়ে ১ টি ইঞ্জিন চালিত কাঠের তৈরি নৌকা থেকে ২৫০০ কেজি খনিজ কয়লা
উদ্ধার করেছে। এ সময় দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গত ১৯ এপ্রিল কোতোয়ালী থানাধীন ফিরিঙ্গিবাজার ঘাট সংলগ্ন কর্ণফুলী নদী থেকে তাদের আটক করা হয়।
গ্রেপ্তার আসামীরা হলেন, কর্ণফুলী থানার চরপাথরঘাটা এলাকার মৃত জাকির আহম্মদের ছেলে মোঃ জাবেদ (৪৫) ও মৃত আজিজের ছেলে মোঃ জসিম(৪০)।
এবিষয়ে সদরঘাট নৌ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো একরাম উল্লাহ জানান, গত ১৯ এপ্রিল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১ টি ইঞ্জিন চালিত কাঠের তৈরি নৌকা থেকে পাচার হওয়া ২৫০০ কেজি খনিজ কয়লা (যার প্রতি কেজি ২০ টাকা করে মোট ৫০ হাজার টাকা) উদ্ধার করা হয়। এ কাজে জড়িত মোঃ জাবেদ ও মোঃ জসিম নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
খখ/মো মি


