কুমিল্লার চৌদ্দগ্রামে রিলাক্স পরিবহনের বাস উল্টে নিহত ৫

thai foods

খাসখবর বিভাগীয় ডেস্ক:কুমিল্লার চৌদ্দগ্রামের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রিলাক্স পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫ জন।

thai foods

শুক্রবার (১৭ মে) ভোরে চৌদ্দগ্রাম উপজেলার বসন্তপুর এলাকায় এ ঘটনা ঘটে।

দুর্ঘটনা কবলিত বাসটি রিলাক্স পরিবহনের। এটি ঢাকা থেকে কক্সবাজার যাচ্ছিল বলে জানা গেছে।

নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, কক্সবাজারের টেকনাফের মতিউর রহমানের ছেলে মোহাম্মদ হোসেন (৩০), চট্টগ্রামের বাঁশখালীর বাহারছড়া গ্রামের নুরুল আবছারের ছেলে বদরুল হাসান রিয়াদ (২৬)।

দুর্ঘটনায় আহতরা হলেন, কক্সবাজারের টেকনাফ উপজেলার মতিউর রহমানের ছেলে ফিরোজ (৪০), একই এলাকার আলী আহমেদের ছেলে মোক্তার হোসেন (৪০), ফজলুর রহমান (৪২), আরাফাত (৩৪), সিয়াম (৩২), সোহাগ (২৮), কামরুন নাহার (২৫), স্বপন শিকদার (২৫), রফিকুল ইসলাম (৩০), মনির (৩০)।

চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের ইনচার্জ বিপ্লব কুমার নাথ গণমাধ্যমকে বলেন, ‌‌‘আমরা ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠাই। পরে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় গাড়ির ভেতর থেকে নিহত পাঁচ জনের লাশ উদ্ধার করা হয়।’

খখ/মো মি

আগেশেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ
পরেচট্টগ্রামে স্বাস্থ্য সহকারী নিয়োগ পরীক্ষায় প্রক্সি, ভাইবা বোর্ডে খেলেন ধরা