চট্টগ্রামে স্বাস্থ্য সহকারী নিয়োগ পরীক্ষায় প্রক্সি, ভাইবা বোর্ডে খেলেন ধরা

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে স্বাস্থ্য সহকারী নিয়োগের লিখিত পরীক্ষায় প্রক্সি দিয়ে পার পেলেও ভাইবা বোর্ডে গিয়ে মৌখিকে ধরা পড়েছে আরও একজন।

thai foods

শনিবার (১৮ মে) সকালে জয় বিশ্বাস নামের ওই পরীক্ষার্থীকে আটক করে সিভিল সার্জন কার্যালয় কর্তৃপক্ষ।

আটক ওই পরীক্ষার্থীর বাড়ি বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের নাপোড়ায়। তিনি ওই এলাকার কাঞ্চন বিশ্বাসের ছেলে।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সিভিল সার্জন কার্যালয়ের জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া। তিনি জানান, অন্যজনকে দিয়ে লিখিত পরীক্ষা দিয়েছেন জয় বিশ্বাস নামের এই পরীক্ষার্থী। প্রক্সি দিয়ে পার পেয়ে যায় কিন্তু ভাইবা বোর্ডে ধরা পড়েছে।

এর আগে গত ৮ মে একইভাবে তিনজনকে আটক করে সিভিল সার্জন কার্যালয় কর্তৃপক্ষ।

খখ/মো মি

আগেকুমিল্লার চৌদ্দগ্রামে রিলাক্স পরিবহনের বাস উল্টে নিহত ৫
পরে“অন্ধকারে নিমজ্জিত দেশে আলো জ্বালিয়েছেন শেখ হাসিনা’-পররাষ্ট্রমন্ত্রী