টেরীবাজারে মালিকের দোকান থেকে ২১ লাখ টাকা চুরি করলো ম্যানেজার, টাকা উদ্ধার, ম্যানেজার গ্রেপ্তার

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানাধীন টেরিবাজার বিপণি বিতানের একটি দোকানের টাকা চুরির ঘটনায় দোকান ম্যানেজারকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় উদ্ধার করা হয়েছে চুরির ২১ লাখ ৬৫ হাজার টাকা।

thai foods

শনিবার (১ জুন) সাতকানিয়া উপজেলার আফজল নগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ম্যানেজারের নাম মো. মিরাজ উদ্দিন প্রকাশ হাসান (৩০)। তিনি সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়ন পরিষদের আফজাল নগরের আবুল হাসেমের ছেলে।

পুলিশ জানায়, গত ২৮ মে রাতে টেরিবাজার বিপণি বিতানের নিচতলার যমুনা হোসিয়ারি ও গার্মেন্টস দোকানের দুই কর্মচারি তালা মেরে বাসায় চলে যান। পরদিন সকালে গিয়ে তারা দেখতে পায় ক্যাশবক্সের রাখা ২১ লাখ ৭৮ হাজার টাকা সেখানে নেই। পরে দোকান মালিক মনজুরুল আলম বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা ও ‘টিম কোতোয়ালি’ বিভিন্নজনকে জিজ্ঞাসাবাদ এবং তথ্য প্রযুক্তির সাহায্যে জানতে পারে চুরির সাথে দোকানের ম্যানেজার হাসান জড়িত। পরে তার অবস্থান শনাক্ত করে তাকে গ্রেপ্তার করা হয় এবং চুরি করা টাকা উদ্ধার করা হয়।

এবিষয়ে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম ওবায়েদুল হক জানান, মিরাজ উদ্দিন প্রকাশ হাসান জিজ্ঞাসাবাদে ম্যানেজার স্বীকার করেছে লোভে পড়ে দোকানের ২১ লাখ ৭৮ হাজার টাকা চুরি করে পালিয়ে যায়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

খখ/মো মি

আগে“বেনজীরের দুর্নীতির দায় পুলিশ নেবে না”-স্বরাষ্ট্রমন্ত্রী
পরে“উন্নয়নে যারা সহযোগিতা করবে তাদের নিয়েই চলবো”-শেখ হাসিনা