খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানা পুলিশ অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবাসহ মো. জামশেদ (২৪) নামে এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে।
গত ২৬ জুন (বুধবার) রাত পৌনে ১১টার দিকে তাকে নগরীর সিআরবি পুলিশ ফাঁড়িস্থ গোয়াল পাড়া তুলাতলি বস্তি এলাকা থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মাদক কারবারী মো. জামশেদ গোয়াল পাড়া তুলাতলি বস্তি এলাকার মো. রফিকের ছেলে।
এবিষয়ে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম ওবায়েদুল হক জানান, মাদক আইনে মামলা রুজু করার তাকে বৃহস্পতিবার ২৭ জুন দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
খখ/মো মি


