চান্দগাঁও থানা হাজতে আসামির মৃত্যু, ৩ সদস্যের তদন্ত কমিটি গঠিত

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার হাজতখানায় মো. জুয়েল (২৬) নামে এক আসামির মৃত্যুর ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

thai foods

বুধবার (৩ জুলাই) রাতে সিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (এডিসি) কাজী মো. তারেক আজিজ গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তদন্ত কমিটির ৩ সদস্য হলেন, সিএমপির উত্তর বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (এডিসি) মো. জাহাঙ্গীর, পাচঁলাইশ জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. আরিফ হোসেন ও পাঁচলাইশ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সন্তোষ কুমার চাকমা।

এদিকে মো. জুয়েল, চান্দগাঁও থানাধীন খেজুরতলা এলাকার মৃত আব্দুল মালেক প্রকাশ আব্দুল মাবুদের ছেলে।

এবিষয়ে চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল কবির গণমাধ্যমকে বলেন, মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে কোতোয়ালী থানার পাথরঘাটা এলাকা থেকে পরোয়ানা মূলে জুয়েলকে গ্রেপ্তার করা হয়। তাকে হাজতে রাখা হয়েছিল। সেখানে ভোর ৬টা ২৫ মিনিটে জুয়েল নিজের পরনের শার্ট খুলে হাজতের ভিতরের দেয়ালের উপরের ভেন্টিলেটরের সঙ্গে গলায় ফাঁস দিয়ে মৃত্যুবরণ করে, যা সিসিটিভি ফুটেজে দেখা যায়। তার বিরুদ্ধে কোতোয়ালী থানায় ডাকাতির প্রস্তুতি এবং অস্ত্র আইনে মোট ৭টি মামলা রয়েছে।
এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

পুলিশের কাছে সংগ্রহে থাকা সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, পরনের শার্ট খুলে শৌচাগারের আধাদেয়ালের ওপর দাঁড়িয়ে প্রথমে জুয়েল শার্টের এক হাত ভেন্টিলেটরের সঙ্গে বাঁধেন। নিচে ঝুলে থাকা হাতটি গলায় পেঁচিয়ে তিনি ‍ঝুলে পড়েন। এর পর মিনিট খানেকের মধ্যেই নিস্তেজ হয়ে যান।

খখ/মো মি

আগেজুলাই মাসে সারাদেশে ভারী বৃষ্টি, লঘুচাপ ও বন্যার শঙ্কা
পরেচট্টগ্রামের কোতোয়ালি থানার অভিযান: ২৫ হাজার ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার