ঢাকার সিএমএম আদালতে হামলা, ভাঙচুর

thai foods

খাসখবর আইন আদালত ডেস্ক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচির প্রথম দিন চলছে। আন্দোলন চলাকালে ঢাকার সিএমএম আদালতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

thai foods

রোববার (৪ আগস্ট) দুপুরে এ হামলার ঘটনা ঘটে। এ সময় প্রিজনভ্যানে ভাঙচুর চালানো হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, লাঠিসোঁটা ও ব্যাট হাতে নিয়ে ভাঙচুর চালানো হয়। আদালতে উৎসুক জনতা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘটনা দেখছিলেন। অনেকের মধ্যে আতঙ্ক বিরাজ করছিল।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মন্ত্রিসভার পদত্যাগের একদফা দাবি ঘোষণা করে রোববার (৪ আগস্ট) থেকে সারা দেশে অসহযোগ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দেওয়া সংগঠনটির সমন্বয়ক মো. নাহিদ ইসলাম শনিবার (৩ আগস্ট) বিকাল সাড়ে ৫টার দিকে ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে এই ঘোষণা দেন।

খখ/মো মি

আগে২ দিনে জামিন পেলো ১৮২ এইচএসসি পরীক্ষার্থী
পরেসন্ত্রাসীদের শক্ত হাতে দমনের আহ্বান প্রধানমন্ত্রীর