ঢাকা, চট্টগ্রামসহ সারা দেশে ৬২৮ থানার কার্যক্রম শুরু

thai foods

খাসখবর জাতীয় ডেস্ক: ছাত্র-জনতার আন্দোলনের মুখে সরকার পতনের পর রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় প্রায় সাড়ে তিন শ থানা ভাঙচুর ও অগ্নিসংযোগ দেওয়া হয়। এতে প্রায় এক সপ্তাহ বন্ধ ছিল সব থানার কার্যক্রম।

thai foods

গত শুক্রবার (৯ আগস্ট) থেকে স্বল্প পরিসরে শুরু হয় থানার কার্যক্রম। সর্বশেষ সারা দেশের ৬৩৯টি থানার মধ্যে ৬২৮টি থানার কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দফতর।

সোমবার (১২ আগস্ট) সন্ধ্যায় পুলিশ সদর দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ঢাকাসহ সারা দেশে ৬২৮ থানার কার্যক্রম শুরু
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকাসহ মেট্রোপলিটন এলাকার ১১০টি থানার মধ্যে ১০৮টি এবং জেলার ৫২৯টি থানার মধ্যে ৫২০টি থানার কার্যক্রম শুরু হয়েছে।

এতে আরও বলা হয়, নন-অপারেশনাল ১১টি থানা সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় এবং প্রয়োজনীয় লজিস্টিকস, আসবাবপত্রসহ অন্য সব সরঞ্জামাদি ধ্বংসপ্রাপ্ত হওয়ায় এসব থানার কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি। তবে আগামী দুই থেকে তিন দিনের মধ্যে এই ১১টি থানার কার্যক্রম শুরু করা সম্ভব হবে।

খখ/মো মি

আগেআবু সাঈদ হত্যা মামলার তদন্ত পিবিআইয়ে স্থানান্তর
পরেস্ত্রী-সন্তানসহ কারাগারে হাতিয়ার সাবেক এমপি মোহাম্মদ আলী