অবশেষে ডিআইজি হলেন হারুন উর রশিদ হাজারী

thai foods

খাসখবর জাতীয় ডেস্ক: পুলিশের ১৭ ব্যাচের মেধাবী কর্মকর্তা হারুন উর রশিদ হাজারী দীর্ঘদিন পদোন্নতি বঞ্চিত থাকার পর অবশেষে ডিআইজি হিসেবে পদোন্নতি পেলেন।

thai foods

রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সুপিরিয়র সিলেকশন বোর্ডের (এসএসবি) (২০২৪ সালের ২০তম) সভায় হারুন উর রশিদসহ পুলিশ ক্যাডারের ৭৪ কর্মকর্তাকে ডিআইজি হিসেবে পদোন্নতির সুপারিশ করা হয়।

এই পুলিশ কর্মকর্তাদের পদোন্নতির সুপারিশ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার অনুমোদনের পর প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

হারুন উর রশিদ হাযারী সৎ, দক্ষ ও মেধাবী পুলিশ কর্মকর্তা হলেও আওয়ামী লীগ সরকারের সময়ে মূল্যায়িত হননি। রাজনৈতিক বিবেচনার কারণে যোগ্যতা থাকার পরও দীর্ঘকাল তার পদোন্নতি আটকে রাখা হয়।

হারুন উর রশিদ হাজারী ১৯৯৮ সালে পুলিশে যোগদান করেন। পুলিশের ১৭ ব্যাচের মেধা তালিকায় তার অবস্থান তৃতীয়। তার ব্যাচের অনেক কর্মকর্তা অতিরিক্ত আইজিপি হয়েছেন।

এর আগে তিনি নোয়াখালী ও ফেনী জেলার পুলিশ সুপার ছিলেন। এছাড়াও তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপকমিশনার ছিলেন।

খখ/মো মি

আগে“প্রাণরক্ষায় ৬২৬ জনকে সেনানিবাসে আশ্রয় দেওয়া হয়, এখন আছেন ৭ জন”- আইএসপিআর
পরেজনতা ব্যাংকের এক শাখা থেকেই ২৭ হাজার কোটি টাকা লুট করেছেন সালমান এফ রহমান