রাষ্ট্রদ্রোহ মামলা থেকে খালাস পেলেন তারেক রহমান

thai foods

খাসখবর বিভাগীয় ডেস্ক: নোয়াখালীর সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওমর ফারুকের দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

thai foods

আজ বুধবার বিকেলে নোয়াখালীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. নোমান মহি উদ্দিন এ খালাসের রায় প্রদান করেন।

আদালত সূত্রে জানা যায়, গত ২০১৪ সালের ১৫ ও ১৭ ডিসেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাজাকার বলে সরকারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের উসকানিমূলক মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে বিএনপির তৎকালীন সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে। এ ঘটনায় তারেক রহমানকে আসামি করে গত ২০১৫ সালের ২৮ ফেব্রুয়ারি সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেটওমর ফারুক বাদী হয়ে চরজব্বার থানায় একটি রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করেন, মামলা নং-৬২৯/২০। পরবর্তীতে এ মামলায় তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। তৎকালীন রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অতিরিক্ত জেলা জজ আদালতের পিপি দেবব্রত চক্রচর্তী।

তারেক রহমানের পক্ষে মামলা পরিচালনা করেন জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট এ বি এম জাকারিয়া ও কৃষকদল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) অ্যাডভোকেট রবিউল হাসান পলাশ।

তারেক রহমানের আইনজীবী রবিউল হাসান পলাশ বিষয়টি নিশ্চিত করেছেন।

খখ/মো মি

আগে“দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের সাজা বাতিল করতে হবে”- ডা. শাহাদাত হোসেন
পরে৭ রেঞ্জ ডিআইজি ও ৫ পুলিশ কমিশনারকে বদলি