খাসখবর প্রতিবেদক, চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে পদায়ন করা হয়েছে পিবিআই ময়মনসিংহ জেলা শাখার ইন্সপেক্টর মোহাম্মদ মোস্তফা কামাল খানকে।
গত ১৩ সেপ্টেম্বর (শুক্রবার) সাতকানিয়া
থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে মোহাম্মদ মোস্তফা কামাল খান দায়িত্বভার গ্রহণ করেন।
এর আগে গত বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলা পুলিশ সুপার রায়হান উদ্দিন খান এক আদেশে ইন্সপেক্টর মোহাম্মদ মোস্তফা কামাল খানকে সাতকানিয়া থানায় নতুন ওসি হিসাবে পদায়ন করেন।
একই আদেশে আনোয়ারা, সাতকানিয়া, রাউজান ও ভূজপুর থানায় নতুন ওসি হিসাবে ৪ জন ইন্সপেক্টরকে পদায়ন করা হয়েছে।
জেলা বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মো. আরিফ হোসেন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
গত সোমবার (২ সেপ্টেম্বর) চট্টগ্রাম পুলিশ সুপার কার্যালয়ের পুলিশ সুপার রায়হান উদ্দিন খান স্বাক্ষরিত অফিস আদেশে জেলা পুলিশের ১৭ থানার মধ্যে ১২ থানার অফিসার ইনচার্জকে (ওসি) একযোগে প্রত্যাহার করে নেওয়া হয়।
এর আগে গত রবিবার (১ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলার পুলিশ সুপার হিসেবে যোগ দেন রায়হান উদ্দিন খান। যোগদানের একদিনের মাথায় ১২ থানার ওসিকে প্রত্যাহারের আদেশ জারি করেন তিনি।
সাতকানিয়া থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি)
মোহাম্মদ মোস্তফা কামাল খান ইতিপূর্বে ডিএমপি, পুলিশ সদর দপ্তর, পিবিআইসহ একাধিক ইউনিটে একজন দক্ষ পুলিশ কর্মকর্তা হিসাবে সুনামের সাথে দায়িত্ব পালন করেন। তার
বাড়ি গাজীপুর জেলার টঙ্গীতে। তিনি এই প্রথম কোন থানায় অফিসার ইনচার্জ হিসাবে দায়িত্ব পেলেন।
খখ/মো মি


