সিএমপির আরও ৩ থানায় নতুন ওসি: বায়েজিদে আরিফুর রহমান, ডবলমুরিংয়ে রফিক আহমেদ, ও পাহাড়তলীতে বাবুল আজাদ

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) তিন থানায় পরিদর্শক পদমর্যাদার আরও তিনজনকে অফিসার ইনচার্জ হিসেবে পদায়ন করা হয়েছে।

thai foods

একইসাথে বায়েজিদ বোস্তামি থানার বর্তমান অফিসার ইনচার্জকে কাউন্টার টেররিজমে বদলি করা হয়েছে।

রবিবার (১৫ সেপ্টেম্বর) সিএমপি কমিশনার হাসিব আজিজ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ পদায়ন ও বদলি করা হয়।

অফিস আদেশ অনুযায়ী, বায়েজিদ বোস্তামী থানার বর্তমান ভারপ্রাপ্ত কর্মকর্তা সঞ্জয় কুমার সিনহাকে সিএমপির কাউন্টার টেররিজম ইউনিটে বদলি এবং তার স্থলে সিটিএসবির পরিদর্শক মো. আরিফুর রহমানকে বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়েছে।

এছাড়া ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে পরিদর্শক কাজী মো. রফিক আহমেদ এবং পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে মো. বাবুল আজাদকে পদায়ন করা হয়েছে।

জনস্বার্থে জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও আদেশে জানানো হয়।

খখ/মো মি

আগেসাতকানিয়া থানার নতুন ওসি মোস্তফা কামাল খান
পরেকুমিল্লার চৌদ্দগ্রাম থানার নতুন ওসি আক্তারুজ্জামান