কুমিল্লার চৌদ্দগ্রাম থানার নতুন ওসি আক্তারুজ্জামান

thai foods

খাসখবর প্রতিবেদক, বিভাগীয় ডেস্ক: কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে দায়িত্ব দেয়া হয়েছে জেলা পুলিশ সুপার কার্যালয়ের লাইনওয়ারের পুলিশ পরিদর্শক এটিএম আক্তারুজ্জামানকে।

thai foods

আর চৌদ্দগ্রাম থানার বিদায়ী ওসি নাজমুল হুদাকে চান্দিনা থানায় অফিসার ইনচার্জ বদলি করা হয়।

গত শনিবার (১৪ সেপ্টেম্বর) চৌদ্দগ্রাম থানার
নতুন অফিসার ইনচার্জ (ওসি) এটিএম আক্তারুজ্জামান দায়িত্বভার গ্রহণ করেছেন।

এর আগে শনিবার (১৪ সেপ্টেম্বর) জেলা পুলিশ সুপার আসফিকুজ্জামান আক্তার স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে চৌদ্দগ্রাম থানার ওসি পদে পদায়ন করেন।

একই আদেশে কুমিল্লা জেলা পুলিশের থানা পর্যায়ে বড় ধরনের রদবদল হয়েছে। এর মধ্যে ১২টি থানায় দেওয়া হয়েছে নতুন ওসি।

আদেশটিতে কুমিল্লার সদর কোর্ট পুলিশ পরিদর্শক মাহবুবুল হককে বদলি করে মুরাদনগর থানায়, মুরাদনগর থানার বর্তমান ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রভাষ চন্দ্র ধরকে বদলি করে সদর কোর্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা, তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী নাজমুল হককে বদলি করে বরুড়া থানায়, বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিয়াজ উদ্দিন চৌধুরীকে বদলি করে পুলিশ লাইনওয়ারে, কুমিল্লা লাইনওয়ারের পুলিশ পরিদর্শক সাজ্জাদ করিম খানকে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা, লাইনওয়ারের পুলিশ পরিদর্শক মহিনুল ইসলামকে কোতোয়ালি মডেল থানায়, চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নাজমুল হুদাকে বদলি করে চান্দিনা থানায়, লাইনওয়ারের পুলিশ পরিদর্শক এটিএম আক্তারুজ্জামানকে বদলি করে চৌদ্দগ্রাম থানায়, লাইনওয়ারের পুলিশ পরিদর্শক জুনায়েদ চৌধুরীকে দাউদকান্দি মডেল থানায় সংযুক্ত করা হয়েছে।

এছাড়াও লাইনওয়ারের পুলিশ পরিদর্শক আজিজুল হককে বুড়িচং থানায়, লাইনওয়ারের পুলিশ পরিদর্শক মুহাম্মদ রফিকুল ইসলামকে সদর দক্ষিণ মডেল থানায়, লাইনওয়ারের পুলিশ পরিদর্শক শাহ আলমকে লালমাই থানায়, হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদীনকে বদলি করে মেঘনা থানায়, জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক আজিজুল ইসলামকে তিতাস থানায়, সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর ভূঞাকে লাইনওয়ারে সংযুক্ত করার কথা বলা হয়েছে আদেশটিতে।

গত ২২ আগষ্ট (বৃহষ্পতিবার) কুমিল্লা জেলার তৎকালীন পুলিশ সুপার মো. সাইদুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে ইন্সপেক্টর মো. নাজমুল হুদাকে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে পদায়ন করেছিলেন।

উল্লেখ্য, চৌদ্দগ্রাম থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) ইন্সপেক্টর এটিএম আক্তারুজ্জামান
ইতিপূর্বে ঢাকা জেলার বিভিন্ন থানায় সুনামের সাথে দায়িত্ব পালন করেন। ওসি এটিএম আক্তারুজ্জামানের বাড়ি নারায়ণগঞ্জ জেলায়।

খখ/মো মি

আগেসিএমপির আরও ৩ থানায় নতুন ওসি: বায়েজিদে আরিফুর রহমান, ডবলমুরিংয়ে রফিক আহমেদ, ও পাহাড়তলীতে বাবুল আজাদ
পরেসদরঘাট নৌ থানার অভিযান: ১২০০ লিটার অপরিশোধিত বর্জ্য তেল উদ্ধার, বাল্কহেড আটক