আজ রাউজানের কুন্ডেশ্বরী ভবনে শ্রী শ্রী কুন্ডেশ্বরী পূজা

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: আজ ১০ নভেম্বর (রবিবার) চট্টগ্রামের রাউজান থানাধীন ঐতিহ্যবাহী কুন্ডেশ্বরী ভবনে শ্রী শ্রী কুন্ডেশ্বরী মায়ের বাৎসরিক পূজা অনুষ্ঠিত হবে।

thai foods

আজ ১০ নভেম্বর (রবিবার) শ্রী শ্রী কুন্ডেশ্বরী মায়ের পূজার সূচীতে রয়েছে পূর্বাহ্নে ঘট নিরঞ্জন ও ঘট স্থাপন, পূর্বাহ্নে ১/১৭ মধ্যে শ্রী শ্রী কুন্ডেশ্বরী মায়ের পূজা ও বাল্য ভোগরাগ। মধ্যাহ্নে ১২/৩০ গতে ৩/০৫ টার মধ্যে শ্রী শ্রী মায়ের দ্বিতীয় প্রহর পূজা, ভোগরাগ, হোম ও প্রসাদ বিতরণ। অপরাহ্নে
শ্রী শ্রী মায়ের শেষ প্রহর পূজা, হোমাহূতি, পুষ্পাঞ্জলি প্রদান ও শান্তি জল গ্রহণ। সন্ধ্যায় সন্ধ্যা আরতি।

শ্রী শ্রী কুন্ডেশ্বরী মায়ের বাৎসরিক পূজার সবান্ধবে উপস্থিত থাকার জন্য আয়োজক শ্রীমতি নমিতা সিংহ, শ্রী রাজিব সিংহ ও শ্রী বাসুদেব সিংহ অনুরোধ জানিয়েছেন।

খখ/মো মি

আগেউপদেষ্টা হিসেবে শপথ নিলেন সেখ বশির উদ্দিন, মোস্তফা সরয়ার ফারুকী ও মাহফুজ আলম
পরে“শুধু নির্বাচনের জন্য ২ হাজার মানুষ জীবন দেননি”-সারজিস আলম