পতেঙ্গা থানার নতুন ওসি শফিকুল ইসলাম

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পতেঙ্গা থানা ও কর্ণফুলী থানায় অফিসার ইনচার্জ (ওসি) পদে রদবদল করা হয়েছে। পতেঙ্গা থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে পদায়ন করা হয়েছে পুলিশ পরিদর্শক শফিকুল ইসলামকে।

thai foods

আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকালে বিদায়ী ওসি মো. মাহফুজুর রহমানের কাছ থেকে পতেঙ্গা থানার নতুন ওসি শফিকুল ইসলাম দায়িত্বভার গ্রহণ করেন।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সিএমপি কমিশনার হাসিব আজিজ স্বাক্ষরিত এক আদেশে এই বদলি করা হয়।

আদেশে বলা হয়, ডিবি দক্ষিণের পুলিশ পরিদর্শক মুহাম্মদ শরীফকে কর্ণফুলী থানার ও নিরস্ত্র পুলিশ পরিদর্শক শফিকুল ইসলামকে পতেঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) পদায়ন করা হয়েছে।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন সিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (এডিসি) কাজী মো. তারেক আজিজ।

জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও আদেশে উল্লেখ করা হয়।

উল্লেখ্য, সম্প্রতি কর্ণফুলী থানার ওসি মো. মনির হোসনকে বরিশাল রেঞ্জে ও পতেঙ্গা থানার ওসি মো. মাহফুজুর রহমানকে পিবিআই তে বদলি করা হয়েছে পুলিশ সদর দপ্তরের পৃথক আদেশে।

পতেঙ্গা থানার নতুন ওসি শফিকুল ইসলামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায়। তিনি ইতিমধ্যে চট্টগ্রাম জেলার সাতকানিয়া, রাউজান ও হাটহাজারী থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসাবে দায়িত্ব পালন করেন।

খখ/মো মি

আগেভারতের সাবেক প্রধান নির্বাচন কমিশনারসহ ৬৮৫ জন বিশিষ্ট নাগরিক খোলা চিঠি দিলো বাংলাদেশকে
পরে“৩০ জুলাই পর্যন্ত অনেক দল সিদ্ধান্ত নিতে পারেনি, সংগ্রামে যুক্ত হবে কি না”-সারজিস আলম