কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর বন্দর থানার নেভাল বার্থ সংলগ্ন কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত এক যুবকের গলিত মরদেহ উদ্ধার করেছে সদরঘাট থানা নৌ-পুলিশ।

thai foods

আজ রবিবার (২২ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে নেভাল বার্থ-০৬ এর পিছনে উত্তর পূর্ব পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, সকালে নদীতে অজ্ঞাত যুবকের মরদেহ ভেসে যেতে দেখেন স্থানীয়রা। পরে নৌপুলিশকে খবর দেন তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে যুবকের মরদেহ উদ্ধার করেন।

মৃতদেহের পরনে নীল রংয়ের ফুল জিন্স প্যান্ট, গায়ে ম্যাগি হাতা কালো কোটি, সাদা হাফহাতা গোলগলার গেঞ্জি এবং কালো রংয়ের হাফহাতার গোল গলা গেঞ্জি ছিল। মৃতদেহটির উচ্চতা প্রায় ৫ ফুট ৫ ইঞ্চি। মৃতদেহটি অর্ধগলিত অবস্থায় উদ্ধার করা হয়।

এবিষয়টি নিশ্চিত করে সদরঘাট নৌ-থানার অফিসার ইনচার্জ (ওসি) একরাম উল্লাহ। তিনি বলেন, ‘উদ্ধার হওয়া মরদেহটি একজন পুরুষের। তার বয়স আনুমানিক ৩৫ বছর। মরদেহটি পচে ফুলে গেছে। জিহ্বাও বের হওয়া।’ মরদেহটির
পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে বলে জানান তিনি। এখন পর্যন্ত মরদেহের পরিচয় পাওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

খখ/মো মি

আগে২০২৫ সালের মধ্যে নির্বাচনের পক্ষে মত বিএনপির ১২ দলীয় জোটের নেতাদের
পরেজোরারগঞ্জ থানা পুলিশের অভিযান: দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ১