খাসখবর প্রতিবেদক, চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সদরঘাট থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পদায়ন করা হয়েছে সিটিএসবির ইন্সপেক্টর মো. আবদুর রহিমকে।
গত ৮ জানুয়ারি (বুধবার) বিদায়ী ওসি মো. রমিজ উদ্দিনের কাছ থেকে সদরঘাট থানার নতুন ওসি ইন্সপেক্টর মো. আবদুর রহিম দায়িত্বভার গ্রহণ করেন।
গত ৬ জানুয়ারি (সোমবার) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসিব আজিজ স্বাক্ষরিত এক আদেশে এই বদলি করা হয়।
আদেশে বলা হয়, সিটি এসবির পরিদর্শক মো. আবদুর রহিমকে সদরঘাট থানায় নতুন ওসি হিসাবে, একই থানার ওসি রমিজ আহমেদকে সদরদপ্তর পরিদর্শক (ক্রাইম) বিভাগে বদলি করা হয়েছে।
একই আদেশে আরও বলা হয়, আকবরশাহ থানার ওসি হিসেবে ডিবি উত্তর বিভাগের পরিদর্শক মো. কামরুজ্জামানকে, একই থানার ওসি রোজিনা খাতুনকে পুলিশ পরিদর্শক (প্রশিকিউশন) হিসেবে পদায়ন করা হয়।
সদরঘাট থানায় নতুন ওসি হিসাবে দায়িত্ব পাওয়া ইন্সপেক্টর মো. আবদুল রহিম ইতিপূর্বে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে সুনামের সাথে দায়িত্ব পালন করেন। তাঁর বাড়ি নোয়াখালী জেলায়।
খখ/মো মি


