লন্ডন ক্লিনিকে ভর্তি হলেন খালেদা জিয়া

thai foods

খাসখবর রাজনীতি ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া লন্ডন পৌঁছেছেন। বুধবার (৮ জানুয়ারি) বাংলাদেশ সময় বিকেল ২টা ৫৫ মিনিটে এবং লন্ডনের স্থানীয় সময় সকাল ৯টা ১০ মিনিটে তাঁকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি হিথ্রো বিমানবন্দরে অবতরণ করে।

thai foods

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেনের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান।

বিমান থেকে নামার পরে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে যুক্তরাজ্যে বাংলাদেশের হাই কমিশনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান ভারপ্রাপ্ত হাইকমিশনার হযরত আলী খান।

বিমানবন্দরে শারীরিক অবস্থা পর্যবেক্ষণের পর খালেদা জিয়াকে ভর্তি করা হয় লন্ডন ক্লিনিকে। হিথরো বিমানবন্দর থেকে নিজে গাড়ি চালিয়ে মাকে হাসপাতালে নিয়ে যান ছেলে তারেক রহমান।

লন্ডনের স্থানীয় সময় বুধবার সকাল ১০টা ১৫ মিনিটে তারেক রহমান মাকে নিয়ে লন্ডনের কেন্দ্রস্থলের দ্য ক্লিনিকের উদ্দেশে যাত্রা করেন। বেলা ১১টা নাগাদ হাসপাতালে পৌঁছান তাঁরা। এ সময় তারেক রহমানের সহধর্মিণী জুবাইদা রহমান সঙ্গে ছিলেন।

মঙ্গলবার রাত ১১টা ৪৫ মিনিটে ঢাকা ছাড়ে খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স। লন্ডন পৌঁছানোর আগে প্রায় দীর্ঘ ৮ ঘণ্টার ভ্রমণে দোহায় যাত্রাবিরতি করেন বিএনপি চেয়ারপার্সন। কাতারে বাংলাদেশের রাষ্ট্রদূত নজরুল ইসলাম সাক্ষাৎ করে চেয়ারপার্সনের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

চোখ ও পায়ের ফলোআপ চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়া সবশেষ ২০১৭ সালের ১৬ জুলাই লন্ডনে গিয়েছিলেন ।

খখ/মো মি

আগেশাহরুখ খান-গৌরীর ভাইরাল ছবি দুটি এআই নির্মিত
পরে“স্থানীয় সরকার নির্বাচনেরও প্রস্তুতি নিচ্ছে সরকার”- প্রধান উপদেষ্টা