চট্টগ্রামের চান্দগাঁওয়ে বৈষম্যবিরোধী আন্দোলনে গুলি চালানো যুবলীগ-ছাত্রলীগের ২ ‘ক্যাডার’ গ্রেপ্তার

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁওয়ে বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবর্ষণকারী নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ এবং যুবলীগের দুই ক্যাডারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

thai foods

গত সোমবার (২০ জানুয়ারি) রাতে মহানগরীর চান্দগাঁওয়ের বাহির সিগন্যাল বেপারিপাড়া শ্যামলী আবাসিক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন-ঋভু মজুমদার (২৭) ও মো. জামাল (৪০)। তারা মহানগরীর চান্দগাঁও এলাকার বাসিন্দা। এদের মধ্যে ঋভু ছাত্রলীগ এবং জামাল যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানিয়েছে পুলিশ।

এবিষয়টি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) আফতাব আহমেদ।

তিনি বলেন, ‘গত ৪ আগস্ট বহদ্দারহাটে বৈষম্যবিরোধী আন্দোলনরত ছাত্র-জনতার ওপর প্রকাশ্যে গুলিবর্ষণ করেছিল জামাল ও ঋভু। যার একাধিক স্থিরচিত্র ও ভিডিও ফুটেজে প্রমাণ রয়েছে। পিস্তল হাতে তারা ছাত্রদের ওপর গুলিবর্ষণ করে হত্যায় সক্রিয় ভূমিকা পালন করে। সেই ফুটেজের ভিত্তিতে তাদের শনাক্ত করে গ্রেপ্তার করা হয়েছে।’

তিনি আরও বলেন, যারা বৈষম্যবিরোধী আন্দোলনে নিরীহ ছাত্রজনতার উপর হামলায় অংশ নিয়েছিলেন তাদের সবাইকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

খখ/মো মি

আগে১ ফেব্রুয়ারি শুরু হচ্ছে চট্টগ্রামে অমর একুশে বইমেলা
পরেসাত টেলিকম সংস্থার লাইসেন্স বাতিল