১ ফেব্রুয়ারি শুরু হচ্ছে চট্টগ্রামে অমর একুশে বইমেলা

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর এমএ আজিজ স্টেডিয়ামের জিমনেশিয়াম চত্বরে চট্টগ্রাম সিটি করপোরেশনের আয়োজনে এবং চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের ব্যবস্থাপনায় ১-২৬ ফেব্রুয়ারি অমর একুশে বইমেলা অনুষ্ঠিত হবে।

thai foods

মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেলে নগর ভবনের সম্মেলন কক্ষে প্রকাশক, সাহিত্যিক, বুদ্ধিজীবী, সাংবাদিক, শিক্ষাবিদ ও সাংস্কৃতিক সংগঠনের নেতাদের সমন্বয়ে বইমেলার প্রস্তুতি সভায় এ সিদ্ধান্ত হয়।

চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ও বইমেলা কমিটির আহবায়ক শেখ মুহম্মদ তৌহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র ও বইমেলা কমিটি প্রধান উপদেষ্টা ডা. শাহাদাত হোসেন।

সভায় অংশ নেন চসিকের প্রধান শিক্ষা কর্মকর্তা কিসিঞ্জার চাকমা, প্রধান প্রকৌশলী আবুল কাশেম, শিক্ষা কর্মকর্তা রাশেদা আক্তার, চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের সভাপতি ও বইমেলা কমিটির সদস্যসচিব মো. সাহাব উদ্দীন হাসান বাবু, সাধারণ সম্পাদক আলী প্রয়াস, সমাজকল্যাণ কর্মকর্তা মামুনুর রশীদ।

এতে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা মহিউদ্দিন শাহ্ আলম নিপু, কবি ওমর কায়সার, নাজিমুদ্দীন শ্যামল, মিজানুর রহমান শামীম, ড. সৌরভ শাখাওয়াত, মুহাম্মদ নুরুল আবসার, ফারজানা রহমান শিমু, ফাহমিদা রহমান, শারুদ নিজাম, মিনহাজুল ইসলাম মামুন, আলোক মাহমুদ, অধ্যাপক রুহ রাহুল, সুব্রত কান্তি চৌধুরী, আরিফ রায়হান, কামরুন নাহার লিজা, আবু নাছের মুহাম্মদ তৈয়ব আলী, মিশফাক রাসেল, আলমগীর শিপন, এম হোসাইন, ফরিদ বঙ্গবাসী, হাসান মুকুল প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, এবারের অমর একুশে বইমেলা হবে সর্বজনীন। পাঠক, লেখক, প্রকাশকসহ সর্বস্তরের পেশাজীবী ও জনসাধারণের অংশগ্রহণে বইমেলা মুখরিত রাখার সর্বাত্মক উদ্যোগ নেওয়া হয়েছে। মানুষের প্রকৃত বন্ধু হলো বই। বইয়ের আলোয় আলোকিত হবে আমাদের নতুন প্রজন্ম।

খখ/মো মি

আগেপাঁচ দিন পর হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন সাইফ আলী খান
পরেচট্টগ্রামের চান্দগাঁওয়ে বৈষম্যবিরোধী আন্দোলনে গুলি চালানো যুবলীগ-ছাত্রলীগের ২ ‘ক্যাডার’ গ্রেপ্তার