ডবলমুরিং থানা পুলিশের অভিযান: ডাকাতের আস্তানা থেকে পুলিশের অস্ত্র-গুলি উদ্ধার

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং থানা পুলিশ অভিযান চালিয়ে ডাকাতের আস্তানা থেকে ১৬ রাউন্ড গুলি, এক রাউন্ড কার্তুজসহ বিভিন্ন দেশি অস্ত্র উদ্ধার করেছে।

thai foods

পুলিশ বলছে, এসব অস্ত্র-গুলি সরকার পতনের দিন বিভিন্ন থানা থেকে লুট করা হয়েছিল।

শনিবার (২৫ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে ঝরণাপাড়া ডেবার পাড় এলাকায় এ অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, শাহজালাল নামে এক ডাকাতকে ধরতে অভিযানে যায় ডবলমুরিং থানা পুলিশ। তবে তাকে সেখানে পাননি তারা। অভিযানের খবর আগেই টের পেয়ে আস্তানা ছাড়েন তিনি। সেখানে পরিত্যক্ত একটি শপিং ব্যাগ থেকে ১৬ রাউন্ড গুলি, এক রাউন্ড লিড বল কার্তুজ, একটি ধামা, একটি রামদা, একটি চাইনিজ কুড়াল, একটি ধারালো ছোরা ও একটি হাতুরি উদ্ধার করা হয়।

এবিষয়টি নিশ্চিত করেছেন ডবলমুরিং থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী রফিক আহমেদ।

তিনি বলেন, বিশেষ অভিযান চালিয়ে থানা থেকে লুটের অস্ত্র-গুলি উদ্ধার করা হয়েছে। অভিযান এখনও চলমান রয়েছে।

উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে-
চায়না রাইফেলের ১৬ রাউন্ড তাজা গুলি, ১ রাউন্ড লিড বল কার্তুজ, ১টি দামা, ১টি দেশীয় তৈরি রাম-দা, ১টি চাইনিজ কুড়াল, ১টি ধারালো ছোরা, ১টি হাতুরি, ১টি খালি মদের বোতল। এছাড়াও ৫০ পিস ইয়াবাসহ ১জন মাদক ব্যবসায়ী ও ২ জন মাদকসেবীকে গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগের পর চট্টগ্রামের বিভিন্ন থানায় লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। ওইসময় বিভিন্ন থানা থেকে পুলিশের ব্যবহৃত অস্ত্র ও গুলি লুট করে দুর্বৃত্তরা।

খখ/মো মি

আগে‘দুর্বৃত্তরা গুজব ছড়িয়ে ইপিজেডে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে”-সিএমপি
পরেভ্রুণ হত্যার অভিযোগে বায়েজিদ থানার ওসি আরিফুর রহমানসহ ৬ জনের বিরুদ্ধে মামলা