সিএমপির চকবাজার থানার ওসির বাড়ি থেকে তিন গরু নিয়ে গেল ডাকাতদল

thai foods

খাসখবর প্রতিবেদক, বৃহত্তর চট্টগ্রাম ডেস্ক :কক্সবাজারের পেকুয়ায় গুলিবর্ষণ করে সিএমপির চকবাজার থানার ওসি মো. জাহেদুল কবিরের বাড়ি থেকে তিনটি গরু লুট করেছে সশস্ত্র ডাকাতদল। এই ডাকাতির ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোড়ন চলছে।

thai foods

সোমবার (৩ মার্চ) ভোরে ওসি জাহেদুল কবিরের গ্রামের বাড়ি পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের চড়াপাড়ার সালাহ উদ্দিন ব্রিজ এলাকায় এই ঘটনা ঘটে। ওসি জাহেদের বাবার নাম আহমদ কবির। তিনি অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক। জাহেদুল কবির সিএমপির চকবাজার থানার ওসি।

ওসি জাহেদুল কবিরের ছোট ভাই মনিরুল বলেন, ‘বাড়িতে গরুর খামার রয়েছে। খামারের দেখাশোনা আমি করি। খামারে ছোট-বড় আটটি গরু ছিল। প্রতিদিনের মতো খাওয়াদাওয়া শেষে রাতে ঘুমিয়ে পড়ে সবাই। কিন্তু সোমবার ভোরে পাশের বাড়ির এক ব্যক্তি মোবাইল ফোনে কল দিয়ে জানায় খামার থেকে গরু নিয়ে যাচ্ছে ডাকাতরা। এ সময় ঘর থেকে বের হয়ে দেখি সড়কের ওপর একটি পিকআপ।

ওই পিকআপে খামারের গরু তোলা হচ্ছে। এ সময় ডাকাত ডাকাত বলে সামনে এগিয়ে গেলে ডাকাতেরা পর পর দুই রাউন্ড গুলি ছুড়ে এবং তিনটি গরু গাড়িতে তুলে নিয়ে যায়।’

তিনি আরো বলেন, ‘গরু লুট ও গুলিবর্ষণের বিষয়টি রাতে পুলিশকে জানানো হলে পেকুয়া থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।’

পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) দুর্জয় বিশ্বাস বলেন, ‘খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি আমরা গুরুত্ব সহকারে দেখছি। গরু উদ্ধার ও ডাকাত দলের সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছি।

খখ/মো মি

আগেকক্সবাজারের চকরিয়া থানার বিতর্কিত ওসি মনজুর কাদের ভূঁইয়াকে এবার চট্টগ্রাম রেঞ্জে বদলি
পরেছুরিকাঘাতে আহত হবার পরও ৪ ডাকাতকে অস্ত্রসহ গ্রেফতার করলো দুই এসআই: ১ লাখ টাকা পুরস্কার দিল সিএমপি কমিশনার