সাংবাদিক জাহিদুল করিম কচিকে সংবর্ধিত করলো চট্টগ্রাম কলেজ এইচএসসি-৯৬ ব্যাচ

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব ও দৈনিক আমার দেশ’র আবাসিক সম্পাদক জাহিদুল করিম কচিকে চসিক একুশে পদক-২০২৫ ভূষিত হওয়ায় সংবর্ধনা দিয়েছে চট্টগ্রাম কলেজ এইচএসসি-৯৬ ব্যাচ।

thai foods

৯ মার্চ (রবিবার) বিকেলে নগরের ২ নম্বর গেটস্থ একটি রেস্টুরেন্টে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এ সময় সংবর্ধিত জাহিদুল করিম কচিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠানে চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শাহনেওয়াজকে শুভেচ্ছা স্মারক প্রদান করেন।

সৈয়দ জালাল আহমেদ রুম্মান ও নওরিন করিমের সঞ্চলনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সালেহ নোমান, এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ -এ্যাব- চট্টগ্রামের সভাপতি জানে আলম সেলিম, প্রেস ক্লাবের সাবেক গ্রন্থাগার সম্পাদক মোহাম্মদ শহীদুল ইসলাম, ৭১ টিভির বিভাগীয় ব্যুরো প্রধান সাইফুল ইসলাম শিল্পী, চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য সদস্য শাহনেওয়াজ রিটন।

খখ/মো মি

আগে“দেশে এখন যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে”-উপদেষ্টা মাহফুজ আলম
পরে“সাংবাদিকদের বেতন ৩০ হাজারের নিচে নামলে পত্রিকা বন্ধ”- প্রেস সচিব